1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী

আমি নারী,আমি সব পারি। -শাহীন ফেরদৌসী রুহী সুলতানা

  • সময় রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৩৯৪ পঠিত

আমি নারী,আমি সব পারি।

-শাহীন ফেরদৌসী রুহী সুলতানা

নারী পুরুষের এই মিলিত সমাজ
পুরুষ তুমি যা সহজে পাও
তা নারী হয়ে আমাকে আদায় করে নিতে হয়।
নারীর দোষ সহস্র গুন,
পুরুষের মাপ সাত খুন।
আমাকে অনেক বাধা পার হয়ে আসতে হয়।
তাই,লক্ষ্যে পৌঁছাতে পারে দু’একজন।
অন্যেরা পড়ে থাকে কৃষ্ণ গহ্বরে।
তোমার পথ মসৃণ,আমার পথ দূর্গম,বন্ধুর।

তবুও আমি আকাশ ছুঁতে পেরেছি,
পেরেছি পাহাড়ের চূড়ায় গর্বের সাথে দেশের
পতাকা তুলে ধরতে।
সমুদ্র জয়ে আমার উল্লাস আমি ভাগ
করেছি তোমার সাথে।
বিশ্বজয়ের উন্মাদনায় আমি হেসেছি।
আমি মহাশূন্যে ঘুরে বেড়িয়েছি।
আমি কখনও বিজ্ঞানী,কখনও অত্যন্ত মেধাবী
কখনও সাহিত্যিক,কখনও কবি,নোবেল জয়ে
আমি বিশ্বকে তাক লাগিয়েছি।
আমি শান্তিকামী,আমি জন্মদাত্রী।
আমি মহাকাশচারী।

পরজন্মে আমি হবো পুরুষ,তুমি হবে নারী।
বুঝবে সেদিন —–
বাধার পাহাড় ডিঙ্গাতে ডিঙ্গাতে
সত্যি একদিন পাগল হবে তুমি।
ছেড়ে যাবে পৃথিবীর সব মায়া।

কিন্তু,আমি নারী,আমি ধৈর্য্যশীলা।
নীরব কান্নার স্রোতে আমি
মহাসাগরের সাথে মিলিত হই।
পারবে কি তুমি তখন
বিজয়ের হাসি হাসতে?
বুঝে নিও পুরুষ।

আমরা নারী,আমরা সব পারি।
পুতুল খেলা শিখবোনা।
মানসিক এবং শারীরিকভাবে সবল হবো।
অর্থনীতির চাকা সচল করবো।
শিখবো কুংফু,কারাতে।
তখনও কি বলবে? নারী তুমি শক্তিহীন?
পারবে কি?
তখন আমাকে ঠেকাতে তুমি?

আমি পরিপাটি,রুচিশীল,মার্জিত করি
তোমার ঘরকে।
তুমি দৃষ্টিতে মুগ্ধ হও শুধুই।
আমি পরিশ্রমী,ঘরে,বাইরে,সবখানে
সব পরিস্থিতিতে।
তাই,আমি নারী,আমি সব পারি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট