1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চোখের দৃষ্টিতে প্রভাব: মোবাইল ফোনে শিশুদের আসক্তি এক নীরব সংকট -আলমগীর আলম আরব আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই, বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত চট্টগ্রাম ইপিজেডের আডমস কেপ কারখানায় ফের আগুন বাঘাইছড়িতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানা বন্ধ, ডিএপিএফসিএলও ঝুঁকিতে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন-১৪৩৩ কমিটি গঠিত

আশুলিয়ায় আল্লাহর দান হোটেলে কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি

  • সময় সোমবার, ১৬ মে, ২০২২
  • ৪৫১ পঠিত

সাভারের আশুলিয়ায় আল্লাহর দান হোটেলে কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি বিক্রির অভিযোগে রাজীব (২২) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

রোববার (১৫ মে) রাত ১২ টার দিকে আশুলিয়ার নারসিংহপুর বাস স্ট্যান্ড সংলগ্ন আল্লাহর দান-৫ নামের দোকান থেকে তাকে আটক করা হয়। বিল্লাল (২৫) নামের আরও একজন ব্যবসায়ী পলাতক রয়েছেন বলে জানা যায়।

আটক রাজীব বরিশাল জেলার মুলাদি থানার নুনচর গ্রামের চুন্ন হাওলাদারের ছেলে। আশুলিয়ার বিভিন্ন বাজারে তাদের আল্লাহর দান নামে ৭ টি বিরিয়ানির দোকান রয়েছে।

এছাড়া পলাতক বিল্লাল হোসেন একই এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অভিযোগের ভিত্তিতে ওই দোকানে সন্ধ্যায় কয়েকজন সাংবাদিক যান। সেখানে কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয় কি না জানতে চান তারা। এসময় আটক রাজীবের চাচাতো ভাই বিল্লাল মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে আসেন।

পরে সাংবাদিকদের ওপরে চড়াও হন বিল্লাল। এঘটনায় পুলিশকে খবর দিলে বিল্লাল শটকে পরেন। পরবর্তীতে রাত ১২ টার দিকে দোকানের মালিক রাজিবকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।

ওই দোকানের বিরিয়ানি খেয়ে আলমগীর হোসেন নামের এক ক্রেতা সন্দেহ করেন। তাকে হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেন রাজীব ও তার দোকানের কর্মচারীরা।

আলমগীর হোসেন বলেন, বিরিয়ানি খাওয়ার শুরুতেই আমার সন্দেহ হয়। পরে তাদের কিসের মাংস জিজ্ঞেস করলে গরু বলে জানিয়ে রাগারাগি করেন। তাদের মনোভাব দেখে বিরিয়ানি না খেয়ে ১৮০ টাকা দিয়ে চলে যাই।

এই ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। আলামত হিসেবে মাংস এবং হাড্ডি সংরক্ষণ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট