1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে নিরাপত্তা ও সৌহার্দ্য: মাঠ থেকে একজন গণমাধ্যমকর্মীর কথা -উৎফল বড়ুয়া চট্টগ্রামে ১৪ আসনে বিএনপি, ২ আসনে জামায়াত বিজয়ী অসহায় প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ–সুবিধা নিয়ে,প্রবাসীদের শেয়ারহোল্ডারে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ বোয়ালখালীতে ৮২ কেন্দ্রে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম আই লাভ বোয়ালখালীর উদ্বোধন নির্বাচন সামনে রেখে বোয়ালখালীতে যৌথ বাহিনীর মহড়া নিরাপত্তার চাদরে ঢেকে গেছে বন্দরনগরী চট্টগ্রাম আনোয়ারায় ইয়াবাসহ কৃষকদলের আহবায়ক আটক চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী সৈয়দ মুহাম্মদ হাসান এ নির্বাচন ব্যর্থ হলে এদেশের মানুষ অভিশাপ দিবে বাঘাইছড়িতে নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত

এতিমদের মাঝে এমএসকে ফাউন্ডেশনের ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

  • সময় শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৩০১ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

নগরীতে এমএসকে ফাউন্ডেশনের উদ্যোগে এতিম,অসহায় এবং কর্মহীন রোজাদারদের মাঝে ঈদবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়। ৪ মার্চ ২০১৪ (বৃহস্পতিবার) সকালে এমএসকে ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা এম সোলাইমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম। ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ আবু ছৈয়দ সওদাগর, আলহাজ্ব লায়ন মোহাম্মদ এহেছান চৌধুরী, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আলী নূর, মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম, মাওলানা মুহাম্মদ নবী হোসাইন, মাওলানা নজিরুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আবদুল খালেক প্রমুখ।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম বলেন, দীর্ঘদিন ধরে এমএসকে ফাউন্ডেশন মানবতার কল্যাণে কাজ করে আসছে। তিনি ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। এমএসকে ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা এম সোলাইমান কাসেমী দেশের সকল বিত্তবানদের এতিম , মধ্যবিত্ত ও কর্মহীন অসহায়দের মাঝে ঈদবস্ত্র, ইফতার ও সেহেরীসহ আর্থিক সহায়তা প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস রমজান, রমজান মাস আল্লাহর রহমত ও অনুগ্রহধারায় সিক্ত হবার সুযোগ এনে দেয়। রমজানে মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। কারো একার পক্ষে বিশাল দরিদ্র জনগোষ্ঠির কল্যাণ করা সম্ভব নয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট