1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
গীতাধ্বনির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুগ্ম-সচিব সুমন বড়ুয়া “গীতাশিক্ষা মানুষের মধ্যে মানবিক চেতনার উন্মেষ ঘটায়” “শিশুর রক্তে আর কতবার জেগে উঠবে রাষ্ট্রের বিবেক?” ‘আছিয়া থেকে রামিসা: বিচারহীনতার রাজনীতি আর কতদিন?’ -প্রফেসর ড. আসিফ মিজান। সাতকানিয়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত ফরিদা ইয়াছমিন আমিরাতে প্রবাসী সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন ক্ষমতার রাজনীতি নয়, মানুষের রাজনীতি করুন: মোস্তানছিরুল হক চৌধুরী স্বপ্নের রাজা লায়ন- ” স্বপ্নের তরী কাটাছরা ” -মোঃ ফেরদাউস আলম। কবিতাঃ বিচারহীনতা -মো: ওসমান হোসেন সাকিব বাকলিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ সারাদেশে নারী-শিশু ধর্ষণ ও হত্যা: মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে বাংলাদেশ- মোহাম্মদ আলী  উপকূল সাংস্কৃ‌তিক ফোরাম, চট্টগ্রাম এর অ‌ভি‌ষেক অনুষ্ঠান সম্পন্ন।

সীতাকুণ্ডে জেলা প্রশানের অভিযানে ২৫ হাজার লিটার ডিজেল জব্দ

  • সময় সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৩৯ পঠিত

 

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

সীতাকুন্ডে জেলা প্রশাসনের অভিযানে ২৫ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।বিকাল ৫ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফৌজদারহাট জলিল গেইট, সিডিএ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশে অভিযান পরিচালিত হয় বলে জানান ম্যাজিস্ট্রেট আবদুল্লা আল মামুন।
তিনি বলেন, অবৈধ তেল মজুদের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ অভিযানে আনুমানিক ২৫,০০০ (পঁচিশ হাজার) লিটার ডিজেল উদ্ধার জব্দ হয়। এ সময় জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মইনুল হাসান ও শাকিব শাহরিয়ার, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং জেলা পুলিশ,চট্টগ্রাম-এর সদস্যবৃন্দ অভিযানে সহযোগিতা করে।অভিযানকালে কোনো আসামি পাওয়া যায়নি।

উদ্ধারকৃত তেল বর্তমানে পুলিশ হেফাজতে সংরক্ষিত রয়েছে এবং এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট