1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির, ৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান পটিয়ায় জিরিতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‍্যালি আয়ান শর্মা একা নন, পাশে শত শত সাংবাদিক দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস, প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ ফটিকছড়ির প্রবীণ সাংবাদিক আহমদ আলী চৌধুরীর জন্য দেশে ও প্রবাসীর কাছে দোয়ার প্রার্থনা নিষিদ্ধ সংগঠন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্টের স্মরণসভা ও দোয়া মাহফিল বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর: জাতির প্রত্যাশা -মহিউদ্দীন কাদের নিষিদ্ধ সংগঠন দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে ২১ আগষ্টের বীর শহীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত ভোক্তা অধিকারের অভিযান পটিয়ায় মেয়াদোত্তীর্ণ ডায়াপার নতুন তারিখ বসিয়ে বাজারজাত, জরিমানা ২ লাখ ৫০ হাজার

চাটগাঁইয়্যা নওজোয়ান’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • সময় রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪৪০ পঠিত

 

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চাটগাঁইয়্যা নওজোয়ান’র উদ্যোগে ২৯ এপ্রিল সন্ধ্যায় জমকালো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
সংগঠনের সভাপতি জামাল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কলা অনুষোদ এর ডীন অধ্যাপক ড. মোহিত উল আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সফিকুর রহমান স্বপন, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশন এর সভাপতি এস এম সাইফুল আলম, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক শওকত আলি, বিশিষ্ট শিল্পপতি ও সংগীতশিল্পী রিয়াজ ওয়াইজ, জনপ্রিয় সংগীত শিল্পী ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান রানা, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল সেক্রেটারি আওয়াজ মাবুদ, বিশিষ্ট ব্যবসায়ী দিদারুল আলম প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের ঐতিহ্য রক্ষায় ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি যৌথভাবে অত্যন্ত প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক আনোয়ার হাজার রাজিন এবং সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান সাগর।
সংগঠনের নিজস্ব শিল্পীদের অংশগ্রহণে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আঞ্চলিক গান ও লোকনৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
বিশেষ আকর্ষণ হিসেবে ছিল সংগঠনের সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য ফ্যাশন শো, যেখানে চট্টগ্রামের কৃষ্টি ও আধুনিকতার মেলবন্ধন ফুটিয়ে তোলা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট