1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
আলোকিত সমাজগঠনের এক নীরব স্থপতি- হযরত আবু মোহাম্মদ মোস্তাক বিল্লাহ (রহ) -সৈয়দ মিয়া হাসান রেডিসন ব্লু-তে আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ ও ইফতার মাহফিলের প্রস্তুতি সভা সম্পন্ন চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল পরিদর্শনে উর্ধতন কর্মকর্তারা সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতের বিরুদ্ধে অভিযোগের পাহাড় দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার দীপেন দেওয়ান চন্দনাইশে গৃহবধূ মুক্তার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন উন্নয়নের পথে এগিয়ে যেতে হলে বিভেদ নয়, সম্মিলিত প্রচেষ্টা হতে হবে – এরশাদ উল্লাহ এমপি ইদের আগে সরকারি বেতন দ্রুত দেওয়ার ঘোষণা দুবাইয়ের ক্রাউন প্রিন্সের শিক্ষা ও মানবিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ। সীতাকুন্ডে অভিযানে জাল জব্দ

এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • সময় শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৬৫ পঠিত

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়া-এর তৃতীয় বার্ষিক সাধারণ সভা গতকাল (১ নভেম্বর) কক্সবাজার আইকনিক রেল স্টেশন কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এপেক্সিয়ান আলমগীর আলম, এবং পরিচালনা করেন ক্লাবের সেক্রেটারি ও ডিএনই এপেক্সিয়ান মোরশেদুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশ-এর জাতীয় সহ-সভাপতি এপে. নাসিম আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার আইকনিক রেল স্টেশন মাস্টার গোলাম রাব্বানী, ডিস্ট্রিক্ট–৩-এর গভর্নর এপে. সৈয়দ মিয়া হাসান, স্টেশন মাস্টার মেহেদী হাসান, জয়নাল আবেদীন প্রমুখ।
অবজারভার হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের আইপিপি ও এনএসডি এপে. প্রিন্সিপাল এস. কে. দত্ত অনুপ, পিডিজি–৩ এপে. কামাল পাশা, এবং ন্যাশনাল এনইএস এপে. লিয়াকত আলী।

সভায় বক্তব্য রাখেন এপেক্সিয়ান জসিম উদ্দিন, আইয়ুব আলী, আবু সাঈদ তালুকদার খোকন, আবদুল্লাহ ফারুক রবি, কায়সারুল আলম, শফিকুল আলম বশর, এস. এম. হেনা, নাঈম উদ্দিন, হাবিবুর রহমান, আলী কদর জীবন, হারুনুর রশিদ ও নুরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,

> “এপেক্স বাংলাদেশ আজ মানবিক মানুষের সেবায় নিবেদিত একটি সংগঠন হিসেবে সারাদেশে পরিচিতি পেয়েছে। এপেক্স ক্লাব অব পটিয়া নতুন প্রজন্মের দায়িত্বশীল নেতৃত্বে পরিচালিত একটি সৃজনশীল ও সফল সংগঠন। তাদের চিন্তাধারা ও কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। আমি তাদের আরও মানবিক সেবা কার্যক্রম পরিচালনার আহ্বান জানাই।”

 

পরে ক্লাবের বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত এপেক্সিয়ানবৃন্দ তাঁদের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন, যা উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সভা শেষে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে এপেক্সিয়ান জসিম উদ্দিন-কে সভাপতি এবং এপেক্সিয়ান এস. এম. আবু হেনা-কে সেক্রেটারি ও ডিএনই মনোনীত করে ১১ সদস্য বিশিষ্ট ২০২৬ সালের নতুন বোর্ড গঠন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট