1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন জননেতা আতাউর রহমান খান কায়সার আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা লোহাগাড়ার ক্যান্সার আক্রান্ত নারীকে লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত উৎফল বড়ুয়া সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীলঙ্কা চ্যাপ্টারের কমিটি গঠন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন অনুষ্ঠিত প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১৩ তম পর্ব অনুষ্ঠিত  রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের পটিয়া উপজেলা ও পৌরসভার উপদেষ্টা কমিটি গঠন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী (সা.) সেমিনার সম্পন্ন আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আন্তর্জাতিক বিশ্বতানের আকাশ নীলা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে মহান বিজয় দিবস উদযাপন

  • সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৯ পঠিত

 

চট্টগ্রাম নগরীর নিউ চান্দগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাটে অবস্থিত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

বিজয় দিবস উপলক্ষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর আলী হোছাইনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালি স্কুল ক্যাম্পাস থেকে বের হয়ে কাঁচা বাজার, খতিবের হাট, তালতল ও বহদ্দারহাট মোড় প্রদক্ষিণ করে পুনরায় স্কুল ক্যাম্পাসে এসে শেষ হয়। র‌্যালিতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার। এ সময় আরও উপস্থিত ছিলেন চীফ কো-অর্ডিনেটর এমদাদ উদ্দিন চৌধুরী, কো-অর্ডিনেটর মোহাম্মদ আজম, হোস্টেল সুপার মোহাম্মদ ইউনুস, মোবারক হোছাইন, হাসানুল বান্নাহ, মোশায়েফ সিফাত তুহিন, অর্ণব দত্ত, তাসনোভা তাহরিন, জয়নাব বেগম, নুমায়তুল জান্নাত, রিচি বড়ুয়া, মুনতাসির রায়হান, রাবেয়া বেগম, অনন্যা বণিক, জান্নাতুল মীম, নাহিদ সোলতানা জেসমিন, মহিমা চৌধুরী  প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এসময় উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার বলেন, শিক্ষার্থীদের মধ্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তিনি আরো বলেন, নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার ইতিহাস ও বিজয়ের তাৎপর্য তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট