1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১ ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী অসহায় ও নিম্ন আয় রোজাদার পরিবারের পাশে প্রয়াস সম্প্রীতি ও বিশ্বশান্তির বার্তায় কক্সবাজার সৈকত থেকে বৌদ্ধ ভিক্ষুদের ঢাকামুখী পদযাত্রা বাঘাইছড়িতে নতুন ডিজাইনে বড়ুয়া ইলেক্ট্রনিক্স শুভ উদ্বোধন বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ফ্রন্টের উদ্যোগে পোপাদিয়ায় ইফতার বিতরণ সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর রমজানের ইফতার, দোয়া মাহফিল ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত পটিয়ায় রমজানে ইফতার ও মাসব্যাপী কোরআন বিতরণ কর্মসূচির উদ্বোধন, মরহুম অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম খাঁন (রহ.) স্মরণে দোয়া চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে বৃহৎ ইফতার মাহফিল: প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান

ওয়েল ফেব্রিক্স থেকে কেএনএফের ইউনিফর্মের ফেব্রিক্স জব্দ, এমডি সহ আটক ৪ জন

  • সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৯৮ পঠিত

এম,আনিসুর রহমান

পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর ইউনিফর্ম তৈরির জন্য কাপড় সরবরাহের অভিযোগে চট্টগ্রামে ওয়েল কম্পোজিট নিট লিমিটেড নামের একটি ফেব্রিক্স কারখানায় অভিযান চালিয়ে ব্যবস্থাপনা পরিচালকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিষ্ঠানটি আওয়ামী লীগ নেতা, সাবেক সংসদ সদস্য ও সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামের মালিকানাধীন।
চান্দগাঁও শিল্প এলাকার ওই কারখানায় সোমবার (২ জুন) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলাম, মার্কেটিং সিনিয়র ম্যানেজার তৌহিদুল ইসলাম, সহকারী ম্যানেজার (মাস্টিং) জামালুল ইসলাম এবং সিনিয়র প্রোডাকশন ম্যানেজার আতিকুর রহমান। পরে তাদের বায়েজীদ থানার মামলায় গ্রেফতার দেখানো হয়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন বলেন, তিন দফা অভিযানে উদ্ধার হওয়া কেএনএফের ইউনিফর্মে ব্যবহৃত কাপড় ওয়েল কম্পোজিট নিট লিমিটেড থেকেই সরবরাহ করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। গ্রেফতার ব্যক্তিরাও বিষয়টি স্বীকার করেছেন।
তিনি আরও জানান, সোমবার অভিযানে উদ্ধার হওয়া কাপড়গুলো কমলা রঙের এবং সেগুলো কেএনএফের ইউনিফর্মের সঙ্গে পুরোপুরি মেলে না। তবে সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এর আগে গত ১৭ মে নয়াহাটের রিংভো অ্যাপারেলস থেকে ২০ হাজার ৩০০ পিস এবং পরদিন একটি গোডাউন থেকে ১১ হাজার ৭৮৫ পিস কেএনএফের ইউনিফর্ম জব্দ করা হয়। সর্বশেষ ২৮ মে পাহাড়তলীর নূর ফ্যাশন কারখানা থেকে আরও ১৫ হাজার পিস ইউনিফর্ম উদ্ধার করা হয়।
এ পর্যন্ত কেএনএফের ৪৭ হাজারের বেশি ইউনিফর্ম জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট