1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান

কক্সবাজারে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনাবাহিনী

  • সময় বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৬৭ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টারঃ

কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যরা।

রোববার থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ বুধবারই সনদ বিতরণের মধ্য দিয়ে শেষ হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম।

সমুদ্র সৈকতের প্যারাসেলিং পয়েন্টে এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে জানিয়ে উপ-সহকারী পরিচালক বলেন, মার্কিন দূতাবাসের সহযোগিতায় দেশটির সেনা ও বিমান বাহিনীর সদস্যরা বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের এই প্রশিক্ষন দেন। সবশেষ আজ প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদ বিতরণ করেন প্রশিক্ষকরা।

তিনি বলেন, মূলত বন্যা, জলোচ্ছ্বাস ও ঘুর্ণিঝড় কবলিত এলাকায় আক্রান্ত মানুষদের উদ্ধার বিষয়ে চারদিনব্যাপী এই প্রশিক্ষণ ছিল। বন্যা ও ঘূর্ণিঝড়ের কবলে আটকে থাকা ব্যক্তিদের এবং পানিতে ভেসে যাওয়াদের উদ্ধারসহ নানান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে কক্সবাজার ফায়ার সার্ভিসের ১৫ কর্মকর্তা ও অগ্নিনির্বাপণকারী কর্মী অংশ নেন।ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে,বলেন তানহারুল ইসলাম।

এদিকে মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যদের প্রশিক্ষণের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে এবং এসব ছবির নিচে অনেককেই নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে।

এ বিষয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম বলেন, এটা তেমন কিছু নয়। আমরা শুধু প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণ শেষে তারা আজই চলে যাবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট