1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

বাঘাইছড়িতে সীমান্ত পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • সময় রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৭৭০ পঠিত

আনোয়ার হোসেন
‎বাঘাইছড়ি প্রতিনিধি-
‎
‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) উপ-শাখা, মারিশ্যা (২৭ বিজিবি)’র উদ্যোগে গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
‎
‎আজ শনিবার (১১ জানুয়ারি) মারিশ্যা জোন (২৭ বিজিবি)’র আওতাধীন বাঘাইছড়ি উপজেলার মধ্যমপাড়া, পশ্চিম মুসলিম ব্লক, তুলাবান, কাচালং বাজার, বাবুপাড়া ও বাঘাইছড়ি মুখ এলাকায় ৫০টি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
‎
‎শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন উপ-শাখা সীপকস, মারিশ্যা’র সাধারণ সম্পাদিকা ফারজানা ইসলাম।
‎
‎এ সময় সাধারণ সম্পাদিকা ফারজানা ইসলাম বলেন, “তীব্র শীতের কারণে যেন সাধারণ মানুষ কষ্টে না থাকে, সে লক্ষ্যেই সীমান্ত পরিবার কল্যাণ সমিতি এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও সীপকসের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
‎
‎শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-শাখা সীপকস, মারিশ্যা’র কোষাধ্যক্ষা জারিন তাসনিম মিম, সদস্যা হৈমন্তী দত্ত, মোছাঃ নাসরিন, সমন্বয়কারী অফিসার মেজর এম শাহিনুর রহমান এবং অন্যান্য বিজিবি সদস্যবৃন্দ।
‎
‎স্থানীয় জনগণ সীমান্ত পরিবার কল্যাণ সমিতির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট