1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাবেক বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্মকর্তা মরহুম আমিন শরীফ বাড়ী রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন সমাজসেবক আবদুস সালামের মায়ের ইন্তেকাল বিভিন্ন মহলের শোক প্রকাশ কর্ণফুলীর বাম তীরে নগর সম্প্রসারণের সকল বাধা অপসারণ করা হবে: সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন হৃদরোগে আক্রান্ত যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী হাসপাতালে ভর্তি পটিয়ার হাঁইদগাঁও উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ পতেঙ্গার ইকবালের মৃত্যু চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সৌজন্য সাক্ষাৎ পটিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন। বোয়ালখালীতে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু লায়ন্স জেলা ৩১৫-‌বি৪ এর ক্লাব অ‌ফিসার্স স্কু‌লিং প্রোগ্রাম ‌সমাপ্ত

নিঃস্বার্থ নবজীবন সংগঠন’র অভিষেক ও পুনর্মিলনী

  • সময় শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৪৯৫ পঠিত

 

অরুণ নাথ :

নিঃস্বার্থ নবজীবন সংগঠন (এনএনএস)- এর নবগঠিত কার্যকরী পরিষদ-২০২৬ এর কর্মকর্তা ও সদস্যদের শপথ গ্রহণ ৯ ডিসেম্বর শুক্রবার, বিকেল ৩টায় চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী ক্লিনটন আচার্য্য’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন শিক্ষানুরাগী- সংগঠক শ্যামল বৈদ্য, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি রণী ও প্রধান বক্তা ছিলেন লায়ন্স ক্লাব অব মুনলাইট চিটাগং এর কর্মকর্তা লায়ন শ্রীকান্ত ধর। বিশেষ অতিথি ছিলেন সংগঠক- জ্যোতিষী পণ্ডিত জে, কে শর্মা (ধর্ম্মাচার্য্য)। প্রধান অতিথি পলাশ কান্তি নাথ রণী বলেন, স্বার্থপর জগতে নিঃস্বার্থ নবজীবন সংগঠন একটি অনুকরণীয় সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান। মানুষ হয়ে মানুষ ও সমাজের জন্য কিছু করতে পারা সৌভাগ্যের ব্যাপার। সেবার মধ্যদিয়ে মানুষ সমাজে দীর্ঘদিন বেঁচে থাকে। সমাজ ও রাষ্ট্রের সার্বিক কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসতে হবে। সংগঠক আকাশ দাশের সঞ্চালনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জ্যোতিষী অন্তর আচার্য্য ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উর্ধতন কর্মকর্তা কাঞ্চন আচার্য্য, ডাঃ পিয়াল কুমার আচার্য্য, শুভজিৎ আচার্য্য, প্রকৌশলী বিশাল আচার্য্য ও রনি দাশ। শুরুতে গীতাপাঠ করেন তানি রাণী দেব এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের কর্মকর্তাগণ।
শেষে নবগঠিত পরিষদ সভাপতি রাহুল আচার্য্য ও সাধারণ সম্পাদক ইমন চৌধুরীসহ ৩১ সদস্য- কর্মকর্তাদের শপথ পাঠ করানোর মধ্যদিয়ে অভিষিক্ত করা হয়। অনুষ্ঠানে বাঁশখালীর এক ক্যান্সার রোগীকে চিকিৎসা অনুদান প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট