1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন জননেতা আতাউর রহমান খান কায়সার আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা লোহাগাড়ার ক্যান্সার আক্রান্ত নারীকে লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত উৎফল বড়ুয়া সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীলঙ্কা চ্যাপ্টারের কমিটি গঠন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন অনুষ্ঠিত প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১৩ তম পর্ব অনুষ্ঠিত  রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের পটিয়া উপজেলা ও পৌরসভার উপদেষ্টা কমিটি গঠন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী (সা.) সেমিনার সম্পন্ন আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আন্তর্জাতিক বিশ্বতানের আকাশ নীলা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

কবিতাঃ দৃষ্টির আড়াল -মোঃ এনিত ইসলাম (ইমন)

  • সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩০৩ পঠিত

দৃষ্টির আড়াল

মোঃ এনিত ইসলাম (ইমন)

আমার রঙে বিষাদ মেশা,
তোমার আকাশ পরবাসী,
চাক্ষুষ মোহে চিনলে না আমায়,
তবুও আমি আকাশ-বিলাসী।

আমি তো উড্ডীন এক রঙিন সঙ্কল্প,
তোমার ওই নীলিমা পানে—
অথচ তোমার অবহেলা আজ,
আমায় বিমূর্ত আঁধারে টানে।

এ তো মোর জীবনের ব্যর্থতা নয়,
এ তো তব আঁখির আড়াল—
যে দৃষ্টি স্বজনকেও চেনে না,
সে তো আপন ভুলেরই জঞ্জাল।

আমি তো ছিলাম ধ্রুবতারা সম,
তোমার ওই মেঘের আড়ালে,
তুমিই তো পথ হারালে আজ,
মিথ্যে মরীচিকার হাত বাড়ালে।

আমায় হারাবার বেদনা তোমার,
আমার তো নেই কোনো দায়,
অন্ধ সে চোখ যেথায় সত্য,
বিষাক্ত কুয়াশায় হারায়।

আমি তো রয়েছি আপন মহিমায়,
আপন বর্ণের গূঢ় অনুরাগে,
ক্ষতি তো তোমারই—
যে আঁখি সত্য দেখেও মায়াজালে জাগে।

তোমার গগনে আমি এক আগন্তুক,
তুমিই গড়েছ এই ব্যবধান,
চিনতে না পারার ব্যর্থতা তোমার—
মোর অস্তিত্ব অম্লান।

যে দৃষ্টির কার্পণ্য চেনে না আপনকে,
সে তো কেবলি এক ফাঁকি,
শূণ্য হৃদয়ে খুঁজে নিয়ো তবে,
তোমার ওই অন্ধ দুই আঁখি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট