1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
কবিতাঃ “বাবা” মোহাম্মদ আব্দুল হাকীম পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত। এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে মানবতার বন্ধন পটিয়ার ফল উৎসব। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিক জনতার আন্দোলন চলবে: অধ্যাপক মুজিবুর রহমান পটিয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি: দোষ কার, কী করছে প্রশাসন? চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী শিশু জায়ান হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ: এপেক্স ক্লাব অব পটিয়ার আহ্বান। উকিল নোটিশ নয়, প্রয়োজন ভ্রাতৃত্ব ও সংলাপ: এপেক্স বাংলাদেশের করণীয় -সৈয়দ মিয়া হাসান ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে ‘মৌসুমী ফল উৎসব’ উদযাপন নিখোঁজ শিশু জায়হান হত্যা মামলার রহস্য উদঘাটন

কবিতাঃ “বাবা” মোহাম্মদ আব্দুল হাকীম

  • সময় শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৩০ পঠিত

“বাবা”

মোহাম্মদ আব্দুল হাকীম

জন্মদাতা বাবা আমার
প্রাণের চেয়ে দামী,
সুন্দর এই পৃথিবীর আলো
দিয়েছে অন্তর্যামী।

পায়ে মাথার ঘাম ফেলে
উপার্জন করেন বাবা,
বাবার চেয়ে প্রিয়জন ধরায়
আর আছে কেবা।

ভাত কাপড়ের কষ্ট দেয়নি
বুঝতে দেয়নি অভাব,
নিজের সুখ বিলিয়ে দেওয়া
এটাই বাবার স্বভাব।

স্নেহ মমতায় বেড়ে ওঠি মোরা
বাবার হাতটা ধরে,
সেই অভাবটা বুঝতে পারি
গেলে দুনিয়া ছেড়ে।

বৃদ্ধ বাবার সেবা করি সবে
তাতে না করি হেলা,
আদর করেছে আমাকে যেমন
আমার শিশু বেলা।

ভোগ করি মোরা তারই সম্পদ
পুত্র কন্যা সবে,
শ্রদ্ধা ভরে তাকে সম্মান করলে
অতি খুশি হবে।

বৃদ্ধাশ্রমে না দিব কেহ
প্রাণের প্রিয় বাবাকে,
এই ওয়াদা করি প্রভূ
সাহায্য কর আমাকে।

যে সকল বাবা হয়েছে তব
পরকাল বাসী,ইবাদত করে মোনাজাত করি
হয় যেন স্বর্গবাসী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট