
সত্যের সন্ধানে
স্বর্ণা তালুকদার
যুগ যুগ ধরে চলছে সংগ্রাম সত্য সন্ধানে
সত্য সুন্দর মানব কল্যানে
প্রতিবাদ মানে সাহসী অন্বেষণ
মিথ্যা দূরীকরণ সৎ চিন্তার প্রতিফলন,
শতাব্দীর পর শতাব্দী যুদ্ধ চলে হিংসা কারনে
কখনো মানব চিন্তা বাক্য ব্যবহারে উদাসীনতা,
কখনো জায়গা জমির বিভাজনে নিষ্ঠুরতা।
কখনো জয় হয় মানবতার
আলোয় আলোয় সমুজ্বল ভালোবাসার।
Leave a Reply