1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান আজ সন্ধ্যায় চট্টগ্রামের বন্দর স্কুল মাঠে আমীরে জামায়াতের জনসভা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলা রাঙ্গামাটিতে অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ শীতার্ত মানুষের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট গণতন্ত্র ও বাবার রাজনৈতিক আদর্শ তুলে ধরে ভোটারদের কাছে ইসরাফিল খসরু সংযুক্ত আরব আমিরাত আওলাদে রাসূল আগমন উপলক্ষে গাউছিয়া কমিটির কেন্দ্রীয় পরিষদের মাহফিল বিকাশ-নগদ-রকেটে ১ হাজার টাকার বেশি লেনদেন করা যাবেনা বায়েজিদের বাংলাবাজার সন্ত্রাস,চাঁদাবাজি ও অবৈধ দখলে অতিষ্ঠ ব্যবসায়ী ও এলাকাবাসী

কর্ণফুলীতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু।

  • সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৫০৪ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ,চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের কর্ণফুলীতে বাসার ছাদ থেকে পড়ে মোহাম্মদ মিজান রুবেল (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে উপজেলার শিকলবাহা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল শিকলবাহা এলাকার মমতাজ উদ্দিনের পুত্র।সে পেশায় একজন ইলেকট্রিশিয়ান।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে শিকলবাহা ইউনিয়নের একটি বাসা বাড়ির ৬ তলায় বৈদ্যুতিক কাজ করার সময় ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, বাসা বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত যুবককে চমেকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট