1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা মিরপুরে কুবা ওয়ার্ল্ড মস্কো ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এতিমখানায় শিক্ষা সামগ্রী বিতরণ পটিয়ায় দুই শতাধিক সনাতনী সম্প্রদায়ের মানুষ পেলেন হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উপহার দুর্গোৎসবে বাধা দিতে এলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা এমপি এনামুল হকের চট্টগ্রামে শেখ রাসেলের জন্মদিন পালিত ঢাকায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৬৩ তম জন্মদিন পালিত পটিয়ায় দক্ষিণ জেলা এলডিপির  নবগঠিত কমিটির  সংবর্ধনা অনুষ্ঠিত পটিয়ায় ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন দপ্তরে এমপির অভিযোগ বাক্স কর্ণফুলী ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার স্বার্থের বেড়াজালে মানুষ আলমগীর আলম রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট

কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুন্নবী চৌধুরী

  • সময় বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৩৫ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে মুহাম্মদ নুরুন্নবী চৌধুরীকে মনোনীত করা হয়েছে। তিনি শ্রীপুর বুড়া মসজিদের মোতাওয়াল্লী।

মঙ্গলবার (৩০ জুন) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চার সদস্যের এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে অতসী চন্দ এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে অঞ্জন দাশ রয়েছেন। পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এডহক কমিটি আগামী ছয় মাস বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ম্যানেজিং কমিটির ক্ষমতা ও দায়িত্ব পালন করবে।

সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় মুহাম্মদ নুরুন্নবী চৌধুরী চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট