1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হিন্দু ভোটে নতুন বার্তা: ‘যোগ্য নেতৃত্বের পক্ষেই রায়’—ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীর লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের ক্লাব ডিরেক্টর হলেন মোহাম্মদ আলি আকবর মিন্টু আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা ঈদকে সামনে রেখে চট্টগ্রামে যত্রতত্র ভেজাল লাচ্ছা সেমাই তৈরির ধুম-অভিযানে লাখ টাকা জরিমানা রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের আদালতের রায় অনুযায়ী মেয়রের দায়িত্ব পালন আমার অধিকার, চসিক মেয়র শাহাদাত ঈদগাঁওতে ফায়ার সার্ভিস স্থাপনে ঈদগাঁওবাসীর প্রাণের দাবী পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের ২০২৬-২৮ কার্য্যকরী কমিটি গঠন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরের সভাপতি নির্বাচিত এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) মাদক ও চাঁদাবাজি নির্মূলে ঐক্যবদ্ধ হউন, চট্টগ্রাম জেলা প্রশাসক

কামাল হোসেন ছিলেন নিঃস্বার্থ একজন সমাজ দরদী মানবতাবাদী মানুষ – শোক সভায় বক্তারা।

  • সময় শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৩৯৯ পঠিত

মোশাররফ ভূইঁয়া পলাশঃ

বিশিষ্ট সমাজ সেবক, রাজনীতিবীদ, নাট্য ও সংস্কৃতিকর্মী, পদাতিকের সিনিয়র সদস্য মোঃ কামাল হোসেন এর অকাল প্রয়ানে তার স্মরণে গত ১৫ মার্চ চৈতন্য গলিস্থ পদাতিক প্রাঙ্গণে এক শোক সভা অনুষ্ঠিত হয়। পদাতিকের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মহিউদ্দিন মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও গ্রুপ থিয়েটার ঐক্য পরিষদের সভাপতি – বরেন্য নাট্যজন শেখ শওকত ইকবাল চৌধুরী এবং সাবেক  হকি  খেলোয়াড় ও সি যে কে এস হকি কমিটির যুগ্ম সম্পাদক  মো : মুশফিকুর রহমান আরমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের  সিনিয়র সহ-সভাপতি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক জননেতা খোরশেদ আলম সুজন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য, চট্টগ্রাম জেলা পি.পি এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট – শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মহানগর আওয়ামী লীগের  সম্পাদক মান্ডলীর সদস্য  ক্রিয়া ব্যাক্তিত্ব মাশিউর রহমান চৌধুরী, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরী, সাবেক ছাত্র ও যুবনেতা সাইদুর রহমান চৌধুরী,  সাবেক ছাত্রনেতা শওকত হোসাইন,,  এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, আলকরন ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম,  মহিলা — কাউন্সিলর নীলু নাগ, সাইদ হাসান সারোয়ার খসরু, রিয়াজুদ্দিন বাজার আড়ৎ মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফারুক শিবলী,  মো. ইউসুফ, তৌহিদ- হাসান ইলাল, ফখরুদ্দিন মাহামুদ চৌধুরী  কাউসার, নাজিম উদ্দিন মিন্টু, মো: আবু তৈয়ব , মিজান, মো: সালাউদ্দিন বাবুল, নাসির খান, মোঃ আসাদূর রহমান, ইফতেখার আহমেদ খান, সরোয়ার লিটন, মোঃ বশির মিয়া প্রমুখ।
সভায় প্রধান অতিথি জননেতা খোরশেদ আলম সুজন বলেন, কামাল হোসেন ছিলেন  নিঃস্বার্থ একজন সমাজ দরদী মানবতাবাদী মানুষ, আমরা তার আত্মার শান্ত কামনা করি।
এডভোকেট-শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, কামাল হোসেন এর অল্প সময়ের কর্মময় জীবন এলাকার মানুষের হৃদয়ে আজীবন থেকে যাবে, সৃষ্টিকর্তা তাকে জান্নাতবাসী করুন।
মশিউর রহমান চৌধুরী বলেন, ক্ষনজন্মা কামাল হোসেন-এর অকাল প্রয়ান আমাদের জন্য- অপুরনীয়-ক্ষতি হয়ে গেল।
সবশেষে, প্রয়াত কামাল হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে  তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শুরুতে পবিত্র কোরান তেলোয়াত করেন হাসান আহমেদ, এক মিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে শোক সভার কার্যক্রম শুরু হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট