1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১ ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী অসহায় ও নিম্ন আয় রোজাদার পরিবারের পাশে প্রয়াস সম্প্রীতি ও বিশ্বশান্তির বার্তায় কক্সবাজার সৈকত থেকে বৌদ্ধ ভিক্ষুদের ঢাকামুখী পদযাত্রা বাঘাইছড়িতে নতুন ডিজাইনে বড়ুয়া ইলেক্ট্রনিক্স শুভ উদ্বোধন বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ফ্রন্টের উদ্যোগে পোপাদিয়ায় ইফতার বিতরণ সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর রমজানের ইফতার, দোয়া মাহফিল ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত পটিয়ায় রমজানে ইফতার ও মাসব্যাপী কোরআন বিতরণ কর্মসূচির উদ্বোধন, মরহুম অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম খাঁন (রহ.) স্মরণে দোয়া চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে বৃহৎ ইফতার মাহফিল: প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান

কালুরঘাট সেতুতে ট্রেন-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ৩

  • সময় শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ২৬০ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টার

কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকামুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কয়েকটি সিএনজি অটোরিকশাসহ অন্যান্য যানবাহন দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছে বেশ কয়েকজন। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (৫ জুন) রাত ১১টার দিকে কালুরঘাট ব্রিজে বোয়ালখালী অংশে এ দুর্ঘটনা ঘটেছে। পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে ছেড়ে আসে রাত ৭টা ৪৫ মিনিটের দিকে।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কয়েকটি সিএনজি অটোরিকশা, টমটমসহ অন্যান্য কয়েকটি গাড়ি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থলে পুলিশসহ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এখন পর্যন্ত তিন জন মারা যাওয়ার খবর পেয়েছি। বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ট্রেনের সঙ্গে কয়েকটি সিএনজি অটোরিকশাসহ বেশ কয়েকটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক শিশুসহ তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে তুষার নামে এক অটোরিকশাচালক রয়েছে। তার বাড়ি বোয়ালখালী উপজেলায়।

আব্দুল খালেক নামে এক প্রত্যক্ষদর্শী জানান, কালুরঘাট ব্রিজটি এক মুখী। ট্রেন চলাচলের সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। ট্রেন আসছে এ কারণে সিএনজি অটোরিকশাসহ যানবাহনগুলোকে ব্রিজে না ওঠার জন্য সিগন্যাল দেওয়া হয়। এরপরও গাড়িগুলো সিগন্যাল অমান্য করে ব্রিজে উঠে যায়। অপর প্রান্ত থেকে ট্রেন এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকটি যানবাহন দুমড়ে-মুচড়ে গেছে। এসব গাড়িতে থাকা যাত্রী হতাহত হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, ঘটনাস্থল থেকে আহত ৫ জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হয়। তাদের ক্যাজুয়ালিটি ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত তিনজন হলেন— আসিফ উদ্দিন বাপ্পি, আসমা আহমেদ এবং আঞ্জু আরা। তাদের বাড়ি বোয়ালখালী উপজেলায় বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট