1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান

কালুরঘাট সেতুর নিচু প্রতিবন্ধকে ধাক্কা: কলেজছাত্র আসিফের মর্মান্তিক মৃত্যু

  • সময় শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৩১২ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের ঐতিহাসিক কালুরঘাট সেতুতে সৃষ্ট উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা লেগে মুহাম্মদ আসিফ (১৯) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ মে) বিকেলে সেতুর বোয়ালখালী প্রান্তের পূর্ব দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আসিফ বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকলিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের খালেক কোম্পানির বাড়ির শের মিয়ার ছোট ছেলে। সে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট।

পরিবারের সূত্রে জানা যায়, আসিফ তার নানাবাড়ি রাঙ্গুনিয়া থেকে একটি গরু, কাঁঠাল ও আনারসসহ মালামাল নিয়ে পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিল। ফেরার পথে সে পিকআপের পেছনে দাঁড়িয়ে ছিল। কালুরঘাট সেতু থেকে নামার সময় পিকআপটি সেতু প্রতিবন্ধকের নিচ দিয়ে যাওয়ার সময় আসিফের মাথা প্রচণ্ডভাবে ধাক্কা খায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা শামসুন্নাহার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “পিকআপচালক গাড়ি খুবই বেপরোয়া চালাচ্ছিল। রাঙ্গুনিয়াতেই একবার দুর্ঘটনা হতে যাচ্ছিল, তখন আল্লাহ বাঁচিয়ে দেন। কিন্তু শেষ রক্ষা হলো না—কালুরঘাটে এসে আমার ছেলেকে নিয়ে গেল।”

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে বলেন, “কালুরঘাট সেতুর সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পাওয়া এক যুবককে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট