1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১ ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী অসহায় ও নিম্ন আয় রোজাদার পরিবারের পাশে প্রয়াস সম্প্রীতি ও বিশ্বশান্তির বার্তায় কক্সবাজার সৈকত থেকে বৌদ্ধ ভিক্ষুদের ঢাকামুখী পদযাত্রা বাঘাইছড়িতে নতুন ডিজাইনে বড়ুয়া ইলেক্ট্রনিক্স শুভ উদ্বোধন বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ফ্রন্টের উদ্যোগে পোপাদিয়ায় ইফতার বিতরণ সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর রমজানের ইফতার, দোয়া মাহফিল ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত পটিয়ায় রমজানে ইফতার ও মাসব্যাপী কোরআন বিতরণ কর্মসূচির উদ্বোধন, মরহুম অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম খাঁন (রহ.) স্মরণে দোয়া চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে বৃহৎ ইফতার মাহফিল: প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান

কেএনএফের ইউনিফর্ম জব্দ: চট্টগ্রামে পোশাক কারখানা মালিক রিমান্ডে

  • সময় রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৮৯ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টার

তৈরি পোশাক কারখানা মালিক মতিউর রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দিয়েছেন চট্টগ্রামের আদালত।
আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিল শুনানি শেষে এই আদেশ দেন।

বান্দরবানের পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ১৫ হাজার ইউনিফর্ম উদ্ধারের ঘটনায় গ্রেফতার হন মতিউর রহমান।

মতিউর রহমান পাহাড়তলী থানার ডিটি রোডে অবস্থিত ‘নুর ফ্যাশন অ্যান্ড গার্মেন্টস’ নামক কারখানার মালিক। পুলিশের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় ১০ দিনের রিমান্ড চাওয়া হলেও আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

২৭ মে রাতে পাহাড়তলী এলাকার ওই কারখানায় অভিযান চালিয়ে পুলিশ প্রায় ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করে। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বাদী হয়ে পাহাড়তলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, এসব পোশাক কেএনএফ-এর ইউনিফর্ম এবং এগুলো ৫০ লাখ টাকার চুক্তিতে এক ব্যক্তি, যার নাম মহালাসিন মারমা, তৈরি করিয়েছেন।

এছাড়াও, ২৬ মে অক্সিজেন নয়ারহাট এলাকার আরেকটি কারখানা থেকে ১১ হাজার ৭৮৫টি ইউনিফর্ম এবং ১৭ মে একই এলাকার রিংভো অ্যাপারেলস থেকে আরও ২০ হাজার ৩০০টি সন্দেহজনক পোশাক জব্দ করে পুলিশ। শেষোক্ত ঘটনায় আনুমানিক দুই কোটি টাকার চুক্তিতে পোশাক তৈরি করা হয়েছিল বলে এজাহারে উল্লেখ রয়েছে।

এই মামলায় সংশ্লিষ্ট কারখানার মালিক সাহেদুল ইসলাম এবং অর্ডারদাতা গোলাম আজম ও নিয়াজ হায়দারকে পুলিশ গ্রেপ্তার করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এই ইউনিফর্মগুলো পার্বত্য অঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী কেএনএফ-এর জন্য তৈরি করা হচ্ছিল, যাদের সঙ্গে মিয়ানমারের আরাকান আর্মির সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট