1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির, ৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান পটিয়ায় জিরিতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‍্যালি আয়ান শর্মা একা নন, পাশে শত শত সাংবাদিক দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস, প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ ফটিকছড়ির প্রবীণ সাংবাদিক আহমদ আলী চৌধুরীর জন্য দেশে ও প্রবাসীর কাছে দোয়ার প্রার্থনা নিষিদ্ধ সংগঠন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্টের স্মরণসভা ও দোয়া মাহফিল বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর: জাতির প্রত্যাশা -মহিউদ্দীন কাদের নিষিদ্ধ সংগঠন দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে ২১ আগষ্টের বীর শহীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত ভোক্তা অধিকারের অভিযান পটিয়ায় মেয়াদোত্তীর্ণ ডায়াপার নতুন তারিখ বসিয়ে বাজারজাত, জরিমানা ২ লাখ ৫০ হাজার

ক্বিরাতুল কুরআন মাদরাসায় অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল

  • সময় সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২২৮ পঠিত

মুহাম্মদ আবদুল আলী

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট খাজা রোডস্থ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসায় উৎসবমুখর পরিবেশে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, সিনিয়র শিক্ষক হাফেজ মুহাম্মদ শাহাদাত হোসেনের বিদেশযাত্রা উপলক্ষে বিদায়ী সংবর্ধনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি মাদরাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মুহাম্মদ আমান উল্লাহ দৌলত। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মুহাম্মদ রিফাতুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন চট্টগ্রাম কমিটির সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও কলামিস্ট নাজিম উদ্দীন চৌধুরী এ্যানেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুহাম্মদ আজিজ ইউসুফ, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন এবং বহদ্দারহাটস্থ স্মার্ট আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ মাহমুদুল হাসান।

বক্তারা বলেন, কুরআন-সুন্নাহর আলোকে আদর্শ, নৈতিক ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলায় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বিদেশগামী শিক্ষক হাফেজ মুহাম্মদ শাহাদাত হোসেনের দীর্ঘদিনের নিষ্ঠা, আন্তরিকতা ও শিক্ষাসেবার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য, নিরাপদ সফর ও কর্মজীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

এ সময় প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক হাফেজ মুহাম্মদ হেলাল উদ্দিন, হাফেজ মুহাম্মদ আহসান হাবীব, মুহাম্মদ ওবায়দুল্লাহসহ অন্যান্য শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অর্ধবার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। পরে বিদায়ী শিক্ষক হাফেজ মুহাম্মদ শাহাদাত হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে তাঁর শিক্ষাক্ষেত্রে অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সবশেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ, মাদরাসার উত্তরোত্তর উন্নতি এবং বিদেশগামী শিক্ষকের নিরাপদ সফর ও সফল কর্মজীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট