1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় বর্ষবরণ কমিটি গঠন, বৃহৎ বৈশাখী মেলা আয়োজনের প্রস্তুতি। স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, পালিয়ে চট্টগ্রাম—অবশেষে র‌্যাব-৭ এর অভিযানে গ্রেফতার স্বামী শিপন বায়েজিদের অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী হত্যাকারী গলাকাটা বাচা আবারো সক্রিয় চট্টগ্রামে অবৈধ মজুদ, জাহাজ থেকে ৩৭ হাজার লিটার ডিজেল উদ্ধার এপেক্স ক্লাব অব পটিয়ার ডিনার মিটিং ও ট্রেজারার আব্দুল্লাহ ফারুক রবির জন্মদিন উদযাপন। রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় কালুরঘাট ফেরিঘাটে নদীতে পড়ে ডুবে গেছে ট্রাক, প্রাণে বাঁচলেন চালক বাঁশখালীতে মাকে হত্যা: র‍্যাব-৭ ও র‍্যাব-১৫-এর যৌথ অভিযানে ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে লিখিত বার্তা পেয়েছেন। ভূঁয়া কাগজে বন্দর থেকে বের করা কন্টেইনার উদ্ধার, জড়িতদের ধরতে তদন্ত কমিটি

ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করল চট্টগ্রাম সিটি একাডেমি স্কুল

  • সময় রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৯৩২ পঠিত

মনিরুল ইসলাম রিয়াদ, মহানগর প্রতিনিধিঃ

শনিবার চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া শাহ আমানত হাউজিং সোসাইটিস্থ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম সিটি একাডেমি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্লাস পার্টি সম্পন্ন হল। অধ্যক্ষ মো: জাকের হোছাইন এর সভাপতিত্বে ও মৌলানা জামাল উদ্দিন এর সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহ আমানত হাউজিং সোসাইটির সভাপতি মুবিনুল হক চৌধুরী, দৈনিক দেশ বার্তার সম্পাদক সাংবাদিক লায়ন মো: আবু ছালেহ্, ডা: এস এম মাসুম হান্নান, মো: মাহাবুবুল আলম, মো: রকিব, মো: লোকমান, এড. মিনার, মো: রফিক।

বক্তারা বলেন শিশুদের মেধা বিকাশে সাংস্কৃতিক চর্চা ও বিনোদনের বিকল্প নেই। নগরীতে খেলার মাঠ নেই পর্যাপ্ত। বিনোদনের স্থান থাকলেও শিশুদের নিয়ে যাওয়ার পরিবেশ নেই। তাই শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক চর্চা ও বিনোদনের ব্যবস্থা করা খুবই জরুরি। শুধু মাত্র বই কেন্দ্রিক শিক্ষা নয় উপযুক্ত ব্যবহারিক শিক্ষা তাঁদেরকে বাস্তব উপলব্ধি করতে সহায়তা করবে। শিশুদের উন্মুক্ত পরিবেশে খেলাধুলা করারও অবকাশ নেই।  বর্তমানে অভিভাবকদের মনে আতংক ছড়িয়ে পড়ছে শিশুদের অপহরণ, চুরি, ধর্ষণ ও খুনের ঘটনায়।

ছাত্র ছাত্রীদের ধর্মীয় শিক্ষার, সংস্কৃতি চর্চার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদানের জন্য অধ্যক্ষ্যের প্রতি অনুরোধ জানান। সু শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান।

কেক কেটে ছাত্র ছাত্রীদের নিয়ে সকলে আনন্দ উৎসবে ক্লাস পার্টিকে পরিপূর্ণ করে তোলেন। মধ্যহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট