1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
মাওলানা ভাসানী বাঙালী জাতি সত্ত্বা ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – তসলিম উদ্দীন রানা খরনায় কামালিয়া দরবারে ওরশ সম্পন্ন চট্টগ্রামের চেরাগি পাহাড় এলাকায় ‘লা লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে’র গ্র্যান্ড ওপেনিং এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর এজিএম-২০২৭ সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে হেফজখানায় মশারী বিতরন করলো প্রয়াস পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ১ ডেঙ্গু সচেতনতায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের বর্ণাঢ্য র‍্যালি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন সাময়িকী সূফিকথার মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান ৩৯ বছর ৪ মাস শিক্ষকতা শেষে অবসরে বিষু কুমার বড়ুয়া

ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করল চট্টগ্রাম সিটি একাডেমি স্কুল

  • সময় রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১৪১১ পঠিত

মনিরুল ইসলাম রিয়াদ, মহানগর প্রতিনিধিঃ

শনিবার চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া শাহ আমানত হাউজিং সোসাইটিস্থ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম সিটি একাডেমি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্লাস পার্টি সম্পন্ন হল। অধ্যক্ষ মো: জাকের হোছাইন এর সভাপতিত্বে ও মৌলানা জামাল উদ্দিন এর সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহ আমানত হাউজিং সোসাইটির সভাপতি মুবিনুল হক চৌধুরী, দৈনিক দেশ বার্তার সম্পাদক সাংবাদিক লায়ন মো: আবু ছালেহ্, ডা: এস এম মাসুম হান্নান, মো: মাহাবুবুল আলম, মো: রকিব, মো: লোকমান, এড. মিনার, মো: রফিক।

বক্তারা বলেন শিশুদের মেধা বিকাশে সাংস্কৃতিক চর্চা ও বিনোদনের বিকল্প নেই। নগরীতে খেলার মাঠ নেই পর্যাপ্ত। বিনোদনের স্থান থাকলেও শিশুদের নিয়ে যাওয়ার পরিবেশ নেই। তাই শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক চর্চা ও বিনোদনের ব্যবস্থা করা খুবই জরুরি। শুধু মাত্র বই কেন্দ্রিক শিক্ষা নয় উপযুক্ত ব্যবহারিক শিক্ষা তাঁদেরকে বাস্তব উপলব্ধি করতে সহায়তা করবে। শিশুদের উন্মুক্ত পরিবেশে খেলাধুলা করারও অবকাশ নেই।  বর্তমানে অভিভাবকদের মনে আতংক ছড়িয়ে পড়ছে শিশুদের অপহরণ, চুরি, ধর্ষণ ও খুনের ঘটনায়।

ছাত্র ছাত্রীদের ধর্মীয় শিক্ষার, সংস্কৃতি চর্চার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদানের জন্য অধ্যক্ষ্যের প্রতি অনুরোধ জানান। সু শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান।

কেক কেটে ছাত্র ছাত্রীদের নিয়ে সকলে আনন্দ উৎসবে ক্লাস পার্টিকে পরিপূর্ণ করে তোলেন। মধ্যহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট