1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ

খাঁটি মানুষ -মোঃ শফিকুল ইসলাম

  • সময় মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩১ পঠিত

কবিতাঃ খাঁটি মানুষ
কলমেঃ মোঃ শফিকুল ইসলাম

খাঁটি মানুষ পাইনা খুঁজে
অনুরাগে পূর্ণ,
বন্ধুরূপে কাছে এসে
হৃদয় করে চূর্ণ।

কাছের স্বজন হয় কি এমন
শত্রুর চেয়েও পর,
মন মহাজন করিলে পণ
উল্টো বাঁধে ঘর।

হৃদয় ভাঙ্গিলে লাগে না জোরা
ব্যর্থ কারিগর,
আঘাতের চিহ্ন বহন করে
ব্যাথিত নারী নর।

স্বভাব বুঝিয়া করো সন্ধি
আগুনে দিওনা ঝাঁপ,
আবেগের তরে পাবে বরাবরে
অসহনীয় অনুতাপ।

ভালোবাস না মন উজাড় করে
যারা স্বার্থে যায় ভুলে,
অসময়ে নদীও ছুটে
স্রতের বিপরীত অনুকূলে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট