1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী বন্ধু খুন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় উপদেষ্টার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল উদ্দিন গ্রেপ্তার বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার চট্টগ্রাম জামেয়া মহিলা মাদরাসায় কামিল ও ফাযিলের ছবক প্রদান অনুষ্ঠান-২৬ সম্পন্ন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা সাদিক আব্দুল্লাহ গ্রেফতার সাতকানিয়ায় দাফন-কাফন সেবা ফাউন্ডেশনের নাম ঘোষণা পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা

  • সময় মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৯২ পঠিত

এম এস শ্রাবণ মাহমুদ (জেলা প্রতিনিধি রাঙ্গামাটি)

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নেতৃত্বে নাটকীয় পরিবর্তন এসেছে। দুর্নীতির অভিযোগে পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে সরিয়ে অস্থায়ী ভাবে চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা।
এই রদবদলে নতুন করে আলোচনায় এসেছে পার্বত্য এলাকার রাজনৈতিক পরিবেশ।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় দপ্তর থেকে থেকে মঙ্গলবার(৮ জুলাই )২৫ খ্রিঃ
বিকেলে জারি করা এক পরিপত্রে জানানো হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এর ধারা ১৪ অনুযায়ী শেফালিকা ত্রিপুরাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে সই করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখার সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম। মন্ত্রণালয়ের ০৭-০৭-২০২৫ খ্রিঃ স্মারক অনুযায়ী এই আদেশ কার্যকর হয়।

অন্যদিকে, বর্তমান চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে (অসাদাচরণ ও দুর্নীতির গুরুতর অভিযোগে) পরিষদে সকল কার্যকম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
৭ জুলাই বিকেলে তাঁকে এ সংক্রান্ত পরিপত্র পাঠানো হয়।

এই পরিবর্তনকে ঘিরে খাগড়াছড়ির রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। কে হবেন স্থায়ী চেয়ারম্যান।
তদন্তের পরে কী হবে জিরুনার ভবিষ্যত’কি আর অস্থায়ী চেয়ারম্যান হিসেবে শেফালিকা ত্রিপুরা কী ধরনের নেতৃত্ব দেখাবেন — এসব প্রশ্নে সরগরম খাগড়াছড়ি জনপদ।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,এটি শুধু দায়িত্ব পরিবর্তনের বিষয় নয়, বরং পার্বত্য রাজনীতির একটি মোড় ঘোরানো ঘটনা।

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত শেফালিকা ত্রিপুরা জেলা পরিষদের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করবেন। এখন দেখার বিষয়, তিনি কীভাবে সামলান এই সংকটময় পরিস্থিতি এবং কোন পথে এগোয় খাগড়াছড়ির প্রশাসনিক ভবিষ্যৎ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট