1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী

 “খাজা মাঈনুদ্দীন চিশতী (রহঃ)” – মুহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)

  • সময় রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৩৫৫ পঠিত

“খাজা মাঈনুদ্দীন চিশতী (রহঃ)”

-মুহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)

ভারতে আসলেন
ইসলাম প্রচারে মহাবীর
কালিমার দাওয়াত দিতে
উঁচু করি শির।

ভবিষ্যত বাণী দিলেন
আব্দুল কাদের জিলানী(রহ:)
খিলাফত দান করলেন
পীরে ওসমান হারুনী(রহ:)।

সুলতানুল হিন্দ তিনি
আওলাদে রাসূল(সাঃ)
গরীবে নেওয়াজ তিনি
বান্দায়ে মকবুল।

খাজায়ে খাজেগান তিনি
শাহান শাহ্ আজমীর
আতা-ই রাসূল তিনি
চিশতীয়া তরীকার পীর।

আযানের ধ্বনি শুনে
কাঁপলো আজমীর
‘আল্লাহু আকবর’ ধ্বনিতে
নত পৌত্তলিকের শির।

আনা সাগরের পানি নিতে
হিন্দুরা করল অবরোধ
কারামত দেখিয়ে খাজা
নিল তার প্রতিশোধ।

আনা সাগরের পানি ভক্তে
নিল ঘটিতে ভরে
জলকষ্টে পৌত্তলিকরা
মহা বিপদে পড়ে।

অজয় পাল মুরিদ হয়ে
মূর্তিপূজা দিল ছেড়ে
দীক্ষা নিল ইসলাম ধর্মে
খাজার হাত ধরে।

ক্ষমা চাইতে আসলো সবে
খাজার পদতলে
খাজার দোয়ায় আনা সাগর
পুনরায় ভরল জলে।

কারামতের অপূর্ব মহিমায়
তৃপ্ত হল সবে
অভূতপূর্ব সাফল্য খাজার
চিরকাল মর্যাদা পাবে।

হাজার হাজার মূর্তিপূজক
মূর্তিপূজা ছেড়ে
আশ্রয় নিল ছায়াতলে
ইসলাম কবুল করে।

পৃথ্বিরাজের শানিত তলোয়ার
আর অত্যাচারের বাহুবল
ইসলামের সত্য ঝান্ডার নীচে
হয়েছে পদতল।

৬-ই রজব আল্লাহর মহান ওলী
ছাড়লেন ইহধাম
ভারতবর্ষে স্বর্ণাক্ষরে
লেখা থাকবে তাঁর নাম।

সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদ পুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট