1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
শোক সংবাদ মির্জাখীলসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন সুবিধাবঞ্চিত শিশুদের রাঙাতে ‘বি ফর বাংলাদেশ’-এর ‘রঙিন হাতে ঈদ’ উৎসব জুমাতুল বিদায় ঢাকা ও চট্টগ্রামে মুসল্লীদের ঢল- শনিবার ঈদুল ফিতর দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার ঈদকে ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, র‍্যাবের টহল বৃদ্ধি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের ৬৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ঈদকে সামনে রেখে সেলুনে উপচে পড়া ভিড়, ব্যস্ত সময় পার করছেন নাপিতরা ঈদুল ফিতরঃ আমাদের করণীয় ও সমাজে এর ভূমিকা -মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন রমজানের শেষ রাতে সুবর্ণ সুযোগ: ফেরেশতার বদদোয়া থেকে বাঁচতে ক্ষমা প্রার্থনার আহ্বান -মুহাম্মদ আকতার উদ্দিন

খুলশীতে গ্র্যান্ড ওপেনিং হলো গোল্ডেন স্পুন মাল্টি কুইজিন রেস্টুরেন্টের

  • সময় শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৬২ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

নগরীর অভিজাত খুলশী এলাকার বাস্কেট ভবনের দ্বিতীয় তলায় জমকালো আয়োজনে গ্র্যান্ড ওপেনিং হয়েছে গোল্ডেন স্পুন মাল্টি কুইজিন রেস্টুরেন্টের। বৃহস্পতিবার রাতে গোল্ডেন স্পুনের ব্যাংকুইট হলে ফিতা ও কেক কেটে গোল্ডেন স্পুনের বর্ণাঢ্য উদ্বোধন করেন বাংলাদেশ ভুমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।
গোল্ডেন স্পুন রেস্টুরেন্টের চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার ইসলাম চৌধুরী, কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ গালিব, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এর পরিচালক আলহাজ্ব হাকিম আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ডায়মন্ড সিমেন্ট এবং গোল্ডেন স্পুন রেস্টুরেন্টের পরিচালক আবু সুফিয়ান টিপু।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোল্ডেন স্পুন গোল্ডেন স্পুন রেস্টুরেন্টের ভাইস চেয়ারম্যান অধ্যাপক হারুন অর রশীদ, ভাইস চেয়ারম্যান শুভাশীষ চক্রবর্তী, ব্যবস্থাপনা পরিচালক তোসাদ্দেক মোর্তজা, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াসিম মারুফ।
গোল্ডেন স্পুন রেস্টুরেন্টের উদ্বোধন করে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এম পি বলেন, ঢাকার মতো চট্টগ্রামে যে ভালো মানের রেস্টুরেন্ট প্রতিষ্ঠার ট্রেন্ড শুরু হয়েছে তা ইতিবাচক। এতে একদিকে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে অপরদিকে মানুষ বৈচিত্রময় ভালো খাবারের স্বাদ নিতে পারছে। ফুড কোয়ালিটি এবং সেবা আতিথেয়তার মাধ্যমে গোল্ডেন স্পুন সমগ্র চট্টগ্রামের মানুষের মন জয় করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভূমিমন্ত্রী।
বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক গোল্ডেন স্পুনের উদ্যোক্তাদের জন্য শুভকামনা জানান এবং রেস্টুরেন্টের সাফল্য কামনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট