1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী বন্ধু খুন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় উপদেষ্টার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন

গফরগাঁওয়ে গাব গাছ তলায় টিভি অভিনেতা সমু চৌধুরী

  • সময় বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২৩২ পঠিত

গফরগাঁও(ময়মনসিংহ) সংবাদদাতা:

বিশিষ্ট টিভি অভিনেতা সমু চৌধুরী। দেশের অন্যতম ছোটপর্দার অভিনেতা। তার এমন পরিস্থিতি দেখে স্থানীয় লোকজন বিস্মিত। আর সোশ্যাল মিডিয়ার বেশিরভাগ মানুষই বলছেন, এটা কোনও নাটকের শুটিং! যদিও গফরগাঁও থেকে সাধারণ মানুষজন বারবার দাবি করছিলেন, ঘটনাটি সত্যি, শুটিং নয়। এটাও বলছেন, ওনাকে দ্রুত পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হোক, তিনি মানসিকভাবে সুস্থ নেই। কারণ, তার অবস্থা স্বাভাবিক নয়।
একজন স্থানীয় নারী বলছিলেন, বুধবার রাতে অভিনেতা আরও কয়েকজনের সঙ্গে এখানে (মাজারে) এসেছিলেন। সবাই চলে গেলেও তিনি আর যাননি। এখানেই শুয়ে পড়েন।
তবে সমু চৌধুরীর মতো অভিনেতার এমন পরিস্থিতি দেখে বেশিরভাগ মানুষই হত-বিহ্বল মত প্রকাশ করছেন। অবশেষে দ্রুত সময়ের মধ্যে অভিনয় শিল্পী সংঘ বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়। দ্রুত সময়ের মধ্যে সমু চৌধুরীকে সেখান থেকে উদ্ধার করা হয়। নিরাপদে রাখা হয়েছে স্থানীয় পাগলা থানায়।
সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, ‘ঘটনাটি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে স্থানীয় পরিচিতিদের দ্রুত ঘটনাস্থলে পাঠাই। সত্যতা জানার পর গফরগাঁও উপজেলার পাগলা থানার সাহায্যে সমু ভাইকে নিরাপদ স্থানে রাখা হয়েছে। এরমধ্যে আমাদের সংঘ থেকে একটা টিম সেখানের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। এরপর ওনার শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে, চিকিৎসকের পরামর্শ নিয়ে যত দ্রুত সম্ভব ওনাকে আমরা ঢাকায় নিয়ে আসবো। এরপর তার সকল চিকিৎসা ব্যবস্থা আমরা সাংগঠিনকভাবে নিবো। আপাতত আমার কাছে এটুকু তথ্য আছে।’
এর আগে বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা ফেসবুকে সমু চৌধুরীর ছবি ও ভিডিও প্রকাশ করে জানান, মুখী শাহ্ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাব বৃক্ষের নিচে শুয়ে আছেন এই অভিনেতা। তারা জানান, অভিনেতা সম্ভবত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট