1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী বন্ধু খুন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় উপদেষ্টার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন

গাজীপুরে এটিএম বুথের ভেতর ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

  • সময় মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩৩০ পঠিত

এম,আনিসুর রহমান

গাজীপুরের শ্রীপুরে বেশি বেতনে চাকরি দেয়ার কথা বলে ডেকে নিয়ে এটিএম বুথের ভেতর কিশোরীকে ধর্ষণের ঘটনায় বুথের নিরাপত্তাকর্মী লিটনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) রাতে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন শ্রীপুর থানার ওসি মহম্মদ আবদুল বারিক। রোববার (১৫ জুন) গাজীপুর জেলার শ্রীপুরের এমসি বাজার এলাকায় তালহা স্পিনিং মিলে চাকরির সন্ধানে যায় ভুক্তভোগী কিশোরী। তখন কারখানার গেটের পাশেই থাকা একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী লিটন বেশি বেতনে চাকরির কথা বলে কিশোরীকে বুথের ভেতরে নিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের পর নিরাপত্তাকর্মী লিটন পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ এসে ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী কিশোরীর বাবা।
ঘটনার একদিন পর অভিযুক্তকে গ্রেফতার করা হলো। শ্রীপুর থানার ওসি জানান, মামলা দায়েরের পর থেকেই শ্রীপুর থানা পুলিশের একাধিক দল লিটনকে গ্রেফতারে অভিযান শুরু করে। কিন্তু লিটন ঘন ঘন স্থান বদলানোয় তাকে গ্রেফতার করা যাচ্ছিল না। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় লিটনকে শ্রীপুরের আনসার রোড এলাকা থেকে গ্রেফতার করে থানায় নেয়া হয়। মঙ্গলবার (১৭ জুন) তাকে আদালতে উপস্থাপন করা হবে বলে জানান ওসি মহম্মদ আবদুল বারিক।
ভুক্তভোগী কিশোরীর স্বজন ও পুলিশ জানায়, এটিএম বুথ থেকে টাকা উঠানোর সূত্র ধরে ওই কিশোরীর সঙ্গে পরিচয় হয় লিটনের সাথে। ভিকটিম কারখানা শ্রমিক স্থানীয় একটি কারখানায় ৬ হাজার টাকা বেতনে চাকরি করত। তালহা স্পিনিং মিলে ১২ হাজার টাকা বেতনের চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে রোববার সকাল ৬টায় লিটন ভিকটিমের বাবার মোবাইল ফোন দিয়ে তাকে বাড়ি থেকে ডেকে আনেন। বুথে যাওয়ার পর কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা আসবেন বলে লিটন মেয়েটিকে বুথের ভেতরে থাকা ছোট্ট একটি কক্ষে নিয়ে বসান।
এরপর ভিকটিমের বাবাকে চিন্তা না করতে বলে বাড়ি পাঠিয়ে দেন লিটন। সকাল ১০টার দিকে এটিএম বুথে ভেতরে বসিয়ে রাখা কক্ষে জোর পূর্বক ধর্ষণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট