1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিসিআরসির উদ্যোগে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার প্রদান বন্দর নগরীতে ডিবির মধ্যরাতের তাণ্ডব ৫৪৩ কার্টুন অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার দুই চোরাকারবারি গ্রেপ্তার সীতাকুণ্ডে উঠান বৈঠকে স্বামীর পক্ষে ভোট চাইলেন স্ত্রী সীতাকুণ্ডে আমিরে জামায়াতের আগমন উপলক্ষে মিছিল সমাবেশ ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে প্রকাশিত আটটি বইয়ের মোড়ক উম্মোচন ড. সুকোমল বড়ুয়া ধানের শীষ প্রতীক তুলে দিলেন চট্টগ্রাম ১৪ আসনের এমপি প্রার্থী জসীম উদ্দিন আহমেদকে পটিয়ায় গভীর রাতে শীতার্তের শীতবস্ত্র দিলেন ব্যাবসায়ী নুরুল আলম। শাহ মজিদিয়া আখতারুল উলুম দাখিল মাদ্রাসার ২৬ তম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন গীতাঞ্জলি মাতৃসম্মিলনীর শীতবস্ত্র বিতরণ ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক নেটওয়ার্কিং বিজনেস ডিনার অনুষ্ঠিত

চকরিয়ায় সাংবাদিক বেলালের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী

  • সময় সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৩৩৮ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ
চকরিয়া প্রেস ক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক সাংবাদিক এ.কে.এম বেলাল উদ্দীন এর পিতা মরহুম হাজী ফেরদৌস আহমদের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০১৯ সালের ৯ জুন তিনি মৃত্যু বরণ করেন। তিনি জীবদ্দশায় সরকারি চাকুরী জীবনে সড়ক ও জনপদ বিভাগের অবসরপ্রাপ্ত স্টাফ ছিলেন।

মরহুম হাজী ফেরদৌস আহমদের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রোববার (৯ জুন) সকাল ১০ টায় পৌরসভার ২ নং ওয়ার্ডে “চিরিংগা ইসলামিয়া এমদাদুল উলুম মহিউচ্চুন্নাহ মাদ্রাসায়” দোয়া মাহফিলে হযরত মাওলানা আবদুল খালেক বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

এদিন বাদে জোহর পৌরসভা ৯ নং ওয়ার্ডের “রহমানিয়া বালক- বালিকা হেফজখানা, এতিমখানা ও ইবতেদায়ী মাদ্রাসায়” পবিত্র খতমে কোরআন, মিলাদ মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা হাফেজ বশির আহম্মদ।
একই সময় ৮ নং ওয়ার্ডের মাষ্টার পাড়া দারুচ্ছালাম হেফজখানা ও এতিমখানায় পবিত্র খতমে কোরআন, মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ ওসমান গনি।

বিকাল ২ টা ৩০ মিনিটে কাকারা মাঝের ফাঁড়ি জমিয়াতুল উলুম তাহফিজুল কোরআন হেফজখানা ও এতিমখানায় পবিত্র খতমে কোরান ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো জাহেদ (অন্ধ হাফেজ)।
বিকাল ৩ টায় শাহারবিল মাইজঘোনা জামিয়া রশিদিয়া এতিমখানায় মিলাদ মাহফিল পরিচলনা করেন হযরত মাওলানা আবদুর রশিদ।
বাদ আছর হালকাকারাস্থ নিজবাসভবন “আছমা ম্যানশনে” বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে উপস্থিত ছিলেন চিরিংগা বাসস্টেশন জামে মসজিদের খতিব অধ্যাপক মাওলানা কফিল উদ্দিন ও মাওলানা এমরান,হাফেজ জামাল হোছাইন,হাফেজ নাজেম প্রমুখ। মাহফিল সমূহে মরহুম হাজী ফেরদৌস আহমদের জন্য মহান আল্লাহর দরবারে বেহেস্তের উচ্চ মকাম কামনা করে দোয়া চাওয়া হয় এবং মরহুমের জীবনের বিভিন্ন গুনাবলি নিয়ে আলোচনা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট