1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে পালিত হলো ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’

  • সময় বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৮২ পঠিত

বাঘাইছড়ি প্রতিনিধি

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে বক্তারা ১৯৭১ সালের সেই ভয়াল কালরাত্রিতে পাকিস্তানি বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান।

‎একাত্তরের ২৫শে মার্চের কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর পরিচালিত Operation Searchlight-এর বর্বরতা স্মরণে বুধবার বাঘাইছড়ি উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির আহম্মেদ, কাচালং সরকারি কলেজের প্রভাষক মীর কামাল হোসেন, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আবদুল মাবুদ এবং কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।

‎আলোচনায় বক্তারা বলেন, সেই ভয়াল রাতে পাকিস্তানি বাহিনী নির্বিচারে শিক্ষক, ছাত্র, বুদ্ধিজীবী ও সাধারণ নিরীহ মানুষকে হত্যা করে ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে। এই নারকীয় হত্যাকাণ্ডের জন্য তারা পাকিস্তানের প্রতি ঘৃণা প্রকাশ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

‎বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট