1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
“পবিত্র মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য – মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী ভিলেজ এপসি ৪-০ গোলে চ্যাম্পিয়ন চন্দনাইশ চৌধুরী পাড়া একতা সংঘের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চৌধুরী পাড়া ফুটবল দল ২-০ গোলে চ্যাম্পিয়ন চন্দনাইশ সাদেক মোহাম্মদ পাড়া ফুটসাল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চট্টগ্রামে ফল ও সিলিন্ডার গ্যাস বিক্রি বেশি দামে, ৫ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা মোস্তানছির হক সভাপতি সাজিদ সাধারণ সম্পাদক বোয়ালখালী স্টুডেন্ট ফোরাম ঢাকার নতুন কমিটি গঠিত সীতাকুন্ড ভ্রাম্যমান অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা আদালতের বিচারাধীন জমিতে জোরপূর্বক নির্মাণের চেষ্টা থানায় অভিযোগ পাহাড়তলী অলংকারবাসীর অভিযোগ চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য থামছে না বোয়ালখালী গোল্ডেন ভিসা প্রাপ্ত প্রবাসী ব্যবসায়ী রবিউল হোসেন’র সংবধর্না অনুষ্ঠানে বক্তারা “দেশের অর্থনীতিতে অবদান রাখে রেমিট্যান্স যোদ্ধারা” লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের নিয়মিত সভা অনুষ্ঠিত

চট্টগ্রামমুখী বাসে মদের গোপন রুট—র‌্যাবের অভিযানে ফাঁস

  • সময় সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৭৪ পঠিত

মোঃ শহিদুল ইসলাম

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আবারও সফলতা পেয়েছে র‌্যাব-৭। হাটহাজারীর ব্যস্ততম আব্বাসীয়ার পুল এলাকায় রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অভিযান চালিয়ে ১৯ বোতল বিদেশি মদসহ এক বাসচালককে আটক করেছে র‌্যাব-৭ সদস্যরা।

আটক ব্যক্তির নাম রেজাউল করিম (৩৫)। তিনি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি এলাকার জসিম উদ্দিনের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়—খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ বিদেশি মদ পাচার হচ্ছে। সংবাদের সত্যতা যাচাইয়ে র‌্যাব-৭ এর একটি বিশেষ দল হাটহাজারীর আব্বাসীয়ার পুল এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি সন্দেহভাজন বাস ওই চেকপোস্টের দিকে এগিয়ে আসলে র‌্যাব সদস্যরা থামার সংকেত দেয়। কিন্তু র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চালক বাসটি দ্রুত ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক ধাওয়া করে চালক রেজাউল করিমকে আটক করা হয়।

এরপর তল্লাশি চালিয়ে বাসের বাম পাশের বক্সে লুকানো ১৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল করিম স্বীকার করে যে, মদগুলো চট্টগ্রাম শহরে সরবরাহের উদ্দেশ্যে বহন করছিলেন তিনি।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত বিদেশি মদ ও আটককৃত ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকবিরোধী এই অভিযানের বিষয়ে র‌্যাব কর্মকর্তা বলেন, “দেশকে মাদকমুক্ত রাখতে র‌্যাবের অভিযান চলমান থাকবে। মাদক ব্যবসায়ী ও পরিবহনচক্র যতই কৌশল অবলম্বন করুক না কেন, র‌্যাব তাদের খুঁজে বের করবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে পাহাড়ি এলাকা ও সীমান্তবর্তী অঞ্চল থেকে চট্টগ্রাম নগরীতে মাদক ও বিদেশি মদ পাচারের প্রবণতা বেড়েছে। র‌্যাব-৭ এর ধারাবাহিক অভিযানের ফলে মাদক চক্রগুলোর কার্যক্রমে ভাটা পড়লেও মাঝে মাঝে নতুন রুটে পাচার কার্যক্রম চালানোর চেষ্টা করছে তারা।

র‌্যাবের এই অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়ে বলেন,“মাদক চট্টগ্রামের তরুণ সমাজকে ধ্বংস করছে। র‌্যাবের এমন অভিযান আরও জোরদার করা উচিত।”

মাদকবিরোধী এই সফল অভিযানে চট্টগ্রামজুড়ে প্রশংসার ঝড় উঠেছে। র‌্যাব-৭ এর কর্মকর্তা নিশ্চিত করেছেন, মাদক ও অপরাধচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং কোনো প্রভাবশালী ব্যক্তিও রেহাই পাবে না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট