1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ-চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব মহিউদ্দীন কাদেরকে প্রাণনাশের হুমকি লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট’র ইফতার ও দোয়া মাহফিল ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১ ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী অসহায় ও নিম্ন আয় রোজাদার পরিবারের পাশে প্রয়াস সম্প্রীতি ও বিশ্বশান্তির বার্তায় কক্সবাজার সৈকত থেকে বৌদ্ধ ভিক্ষুদের ঢাকামুখী পদযাত্রা বাঘাইছড়িতে নতুন ডিজাইনে বড়ুয়া ইলেক্ট্রনিক্স শুভ উদ্বোধন বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ফ্রন্টের উদ্যোগে পোপাদিয়ায় ইফতার বিতরণ সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ অনুষ্ঠিত

চট্টগ্রামের ইপিজেডে স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ

  • সময় বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২২৫ পঠিত

মোঃ শহিদুল ইসলাম

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে অসহায় রোজাদার ও পথচারীদের মাঝে বিএনপি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় রমজান উপলক্ষে ইফতার বিতরণ কর্মসূচি ১২ মার্চ, বুধবার ১১ রমজান বিকেলে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।
ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইউসুফ সুমনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক দপ্তর সম্পাদক জাহিদ হোসেন,সহ -সম্পাদক মোঃ গুড্ডু,সহ-সাঃ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল আলম, যুগ্ম আহ্বায়ক মন্জুর ইসলাম, মোঃ শাহজাহান, মোঃ মোবিন, মোঃ শফিক। সিনিয়র সহ- সচিব মোঃ আশরাফ উদ্দিন আল সাবা,আবু ছাদেক, মোঃ নোমান, মোঃ ইলিয়াস ও মানিক।
অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড কমিটির আবু হানিফ, মোঃ রিপন, মোঃ রনি, মোঃ অপু, শাহজাহান ও মোঃ নূর উদ্দিন প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন, বিগত ১৬/১৭ বছর এদেশের মানুষ সুন্দর সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে পারেনি। আগামীতে ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির নেতৃত্বাধীন জোট কে ভোটের মাধ্যমে দেশ গঠন ও সংস্কারের জন্য শহীদ জিয়া ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে বিএনপি কে ক্ষমতায় আসার দরকার রয়েছে। সবাই কে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী সরকারের দোসরদের প্রতিরোধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পরিশেষে উপস্থিত জনতার মাঝে প্রায় প্যাকেট তৈরি করা ইফতার ও কোমল পানীয় বিতরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট