1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান

চট্টগ্রামের পটিয়া উপজেলায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু

  • সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৩৯৩ পঠিত

চট্টগ্রামের পটিয়া উপজেলায় চলন্ত ট্রেন থেকে পড়ে ওসমান গনি নামের এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার ১৫ মে বিকেল ০৩টার দিকে উপজেলার খানমোহনা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ওসমান গনি সাতক্ষিরা জেলার ফজর আলীর ছেলে। তিনি একটি মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। জানা গেছে, শিক্ষক নাজমুল ইসলাম ও কয়েকজন সহপাঠীর সঙ্গে কক্সবাজার ভ্রমণ শেষে ট্রেনে করে চট্টগ্রাম ফিরছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ট্রেনের ওয়াশরুম থেকে বের হয়ে দরজার কাছে দাঁড়ান ওসমান। এ সময় হঠাৎ একটি তীব্র ঝাঁকুনিতে ভারসাম্য হারিয়ে তিনি ট্রেন থেকে নিচে পড়ে যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. ইমরুজ জাহান আনিকা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার রাশেদুল আলম জানান, চলন্ত ট্রেনের খোলা দরজার কারণে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। যাত্রীরা ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট