1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
সম্প্রীতি ও বিশ্বশান্তির বার্তায় কক্সবাজার সৈকত থেকে বৌদ্ধ ভিক্ষুদের ঢাকামুখী পদযাত্রা বাঘাইছড়িতে নতুন ডিজাইনে বড়ুয়া ইলেক্ট্রনিক্স শুভ উদ্বোধন বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ফ্রন্টের উদ্যোগে পোপাদিয়ায় ইফতার বিতরণ সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর রমজানের ইফতার, দোয়া মাহফিল ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত পটিয়ায় রমজানে ইফতার ও মাসব্যাপী কোরআন বিতরণ কর্মসূচির উদ্বোধন, মরহুম অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম খাঁন (রহ.) স্মরণে দোয়া চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে বৃহৎ ইফতার মাহফিল: প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির ইফতার মাহফিল সম্পন্ন চট্টগ্রাম নগরীর চকবাজারের কাচ্চি ডাইন’কে ৩ লাখ টাকা জরিমানা বসন্তের রোদে হলুদ স্বপ্ন, বোয়ালখালীতে সূর্যমুখীর হাসি

চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ১১

  • সময় মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩০০ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচা বাজারের সন্ত্রাসীদের গোপন আস্তানায় অভিযান চালিয়ে চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলিসহ ১১ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) রাতে র‍্যাব ও চান্দগাঁও থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, বহদ্দারহাট কাঁচা বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে গোলাগুলি করা হয়। এতে গুইশ্যা ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উদ্ধারকৃত বিপুল অস্ত্র আগ্নেয়াস্ত্র, কার্তুজ, দেশীয় অস্ত্র এবং বিভিন্ন থানা হতে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিন বলেন, সন্ত্রাসীদের গোপন টর্চার সেলে অভিযান চালিয়ে গোলাবারুদসহ বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা গুলির মধ্যে থানা থেকে লুট হওয়ার গুলিও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন এটি একটি সন্ত্রাসীদের টর্চার সেল ছিল। এখান থেকে দেশীয় নানা অস্ত্র, সিসি ক্যামেরা, মাদকসহ নানা সামগ্রী উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে বহদ্দারহাট কাঁচা বাজারের মাছ বাজারের তৃতীয় তলায় অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন ধরনের গোলাবারুদ, কাটার, ইলেকট্রিক যন্ত্রসহ নানা ধরনের টর্চারের সামগ্রী উদ্ধার করা হয়। এতে অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী বোরহান উদ্দিনসহ ওই টর্চার সেল থেকে ১১ সন্ত্রাসীকে আটক করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট