1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ১১

  • সময় মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩৮৫ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচা বাজারের সন্ত্রাসীদের গোপন আস্তানায় অভিযান চালিয়ে চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলিসহ ১১ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) রাতে র‍্যাব ও চান্দগাঁও থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, বহদ্দারহাট কাঁচা বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে গোলাগুলি করা হয়। এতে গুইশ্যা ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উদ্ধারকৃত বিপুল অস্ত্র আগ্নেয়াস্ত্র, কার্তুজ, দেশীয় অস্ত্র এবং বিভিন্ন থানা হতে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিন বলেন, সন্ত্রাসীদের গোপন টর্চার সেলে অভিযান চালিয়ে গোলাবারুদসহ বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা গুলির মধ্যে থানা থেকে লুট হওয়ার গুলিও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন এটি একটি সন্ত্রাসীদের টর্চার সেল ছিল। এখান থেকে দেশীয় নানা অস্ত্র, সিসি ক্যামেরা, মাদকসহ নানা সামগ্রী উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে বহদ্দারহাট কাঁচা বাজারের মাছ বাজারের তৃতীয় তলায় অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন ধরনের গোলাবারুদ, কাটার, ইলেকট্রিক যন্ত্রসহ নানা ধরনের টর্চারের সামগ্রী উদ্ধার করা হয়। এতে অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী বোরহান উদ্দিনসহ ওই টর্চার সেল থেকে ১১ সন্ত্রাসীকে আটক করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট