1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী বন্ধু খুন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় উপদেষ্টার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল উদ্দিন গ্রেপ্তার বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার চট্টগ্রাম জামেয়া মহিলা মাদরাসায় কামিল ও ফাযিলের ছবক প্রদান অনুষ্ঠান-২৬ সম্পন্ন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা সাদিক আব্দুল্লাহ গ্রেফতার সাতকানিয়ায় দাফন-কাফন সেবা ফাউন্ডেশনের নাম ঘোষণা পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের রাউজানে দিনেদুপুরে স্ত্রীর সামনে দূর্বৃত্তের গুলিতে যুবদলকর্মী খুন

  • সময় রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৩৮ পঠিত

এম,আনিসুর রহমান

চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুরে দিনেদুপুরে মো. সেলিম (৪০) নামের এক যুবদলকর্মীকে গুলি করে হত্যা করেছে মুখোশধারী সন্ত্রাসীরা। রবিবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে কদলপুরের ঈশান ভট্টের হাট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সেলিম কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শমশেরপাড়া এলাকার আমির হোসেন ওরফে ছোট বাইল্যার ছেলে। নিহতের মামা মাস্টার মো. রফিক জানান, সেলিম ঈশান ভট্টের হাট থেকে মোটরসাইকেলে স্ত্রীকে সঙ্গে নিয়ে ইসলামিয়া নতুনপাড়ায় নিজের বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে ৫ জন মুখোশধারী একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে তার ওপর গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলি ছুড়ে দ্রুত সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহাজান বলেন, ‘তার মুখে শর্টগানের দুটি গুলি লাগে, একটি গুলি মুখমণ্ডলে আঘাত করে মারাত্মক ক্ষতি করে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। নিহত সেলিম কদলপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জানে আলম ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী ছিলেন বলে জানান তার মামা। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিম এলাকার চিহ্নিত অপরাধী ছিলেন। বালু উত্তোলনসহ নানা অপকর্মে জড়িত থাকায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এক সময় আওয়ামী লীগ সংশ্লিষ্ট থাকলেও পরবর্তীতে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। অভ্যন্তরীণ কোন্দলের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট