1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্রিপোর্ট মোড়ে চাঁদাবাজির অভিযোগে হকারদের মানববন্ধন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের আলোচনা ও পুষ্পার্ঘ্য অর্পণ বিজয়নগর ও ১৪ নম্বর ওয়ার্ডে জহুর আহমেদ ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ পটিয়ায় আগুনে পুড়ে দুই ওয়ার্কশপ, ক্ষতি ৭০ লাখ টাকা। একটি সুন্দর রাউজান বিনির্মানে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব : গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি পটিয়া সচেতন নাগরিক ফোরামের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। পাকা সেতুর অভাবে পটিয়া ও বোয়ালখালীর হাজারো মানুষের দুর্ভোগ চরমে। পার্বত্য চট্টগ্রামে সমন্বিত উন্নয়নের রূপরেখা: দৃঢ় অবস্থানে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন অর্থপাচার রোধে আইন নয়, চাই কার্যকর সচেতনতা লেখক ও গবেষক জসীম উদ্দিন খন্দকার রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনু‌ষ্ঠিত

চট্টগ্রামের – ১১ আসনে নৌকার নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

  • সময় মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৭ পঠিত

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১১ আসনে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী এম আবদুল লতিফের সমর্থনে মহানগর যুবলীগের উদ্যোগে নগরীর ৩৯–৪০–৪১নং ওয়ার্ডে এক কর্মীসভা মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জাহিদ হোসেন খোকন ও বেলাল হোসেনের পরিচালনায় স্থানীয় কমিউনিটি সেন্টার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–১১ আসনের সংসদ সদস্য এম.আবদুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেল। প্রধান বক্তা ছিলেন মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, পতেঙ্গা থানা আওয়ামী লীগের আহবায়ক, আবদুল হালিম, দেবাশীষ পাল দেবু, হেলাল উদ্দিন, সাইফুদ্দিন আহম্মদ, দিদারুর রহমান তুষার, রাজিবুল হাসান রাজন, আবদুল বারেক, নুরুল আলম প্রমুখ। বক্তারা বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে, নেতা–কর্মীদের নিয়ে এমপি লতিফের জনকল্যাণ মুলক কর্মকান্ড ভোটারদের মধ্যে তুলে ধরতে হবে। ভুঁইফোড় কিছু ব্যক্তির ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী ৭ তারিখ নৌকার বিজয় সুনিশ্চিত করতে যুবলীগকে ঐক্যবদ্ধভাবে সকল গ্রুপের সাথে সম্মিলিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট