1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
যথাযোগ্য মর্যাদায় হালিশহর থানার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি পুলিশের শ্রদ্ধা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ‘সিলেট উন্নয়ন মঞ্চ’র শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও পথসভা হযরত মাছুম আউলিয়া (রঃ) এর ৬৪তম বার্ষিক ওরশ উপলক্ষে পটিয়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্প বাঘাইছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি’র) শ্রদ্ধাঞ্জলি বাঘাইছড়িতে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া কামিল মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আনোয়ারায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা চন্দনাইশে স্বাধীনতা দিবসে শহীদ মিনারে চন্দনাইশ প্রেসক্লাব (১৯৮৪)‘র শ্রদ্ধা

চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ

  • সময় শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৪ পঠিত

 

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

ঢাকায় যমুনার সামনে ইনকিলাব মঞ্চের নেতা কর্মিদের উপর পুলিশের বর্বরোচিত হামলায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ ও আন্দোলনকারীদের আহত হওয়ার ঘটনায় চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মহানগর শাখার নেতাকর্মীরা নগরীর ষোলশহর দুই নম্বর গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। ঘণ্টাখানেকের মধ্যেই সেখানে বিপুল সংখ্যক ছাত্র-জনতার জমায়েত ঘটে।
বিক্ষোভকারীরা শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করে মুহমুহ স্লোগান দিয়ে প্রতিবাদে উত্তাল করে তোলে পুরো এলাকা । একই সঙ্গে ঢাকার শাহবাগে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবিও জানান তারা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরাও কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নেন। বিষয়টি নিশ্চিত করে এনসিপির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন বলেন, “শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে আমরা সংহতি জানিয়েছি।”
এদিকে সড়ক অবরোধের কারণে নগরীর দুই নম্বর গেট থেকে জিইসি মোড় হয়ে ওয়াসা পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দুই নম্বর গেটের আশপাশের সড়ক ও ফ্লাইওভারে দীর্ঘ যানবাহনের সারি দেখা গেছে। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট