1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির, ৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান পটিয়ায় জিরিতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‍্যালি আয়ান শর্মা একা নন, পাশে শত শত সাংবাদিক দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস, প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ ফটিকছড়ির প্রবীণ সাংবাদিক আহমদ আলী চৌধুরীর জন্য দেশে ও প্রবাসীর কাছে দোয়ার প্রার্থনা নিষিদ্ধ সংগঠন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্টের স্মরণসভা ও দোয়া মাহফিল বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর: জাতির প্রত্যাশা -মহিউদ্দীন কাদের নিষিদ্ধ সংগঠন দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে ২১ আগষ্টের বীর শহীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত ভোক্তা অধিকারের অভিযান পটিয়ায় মেয়াদোত্তীর্ণ ডায়াপার নতুন তারিখ বসিয়ে বাজারজাত, জরিমানা ২ লাখ ৫০ হাজার

যথাযোগ্য মর্যাদায় হালিশহর থানার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি পুলিশের শ্রদ্ধা

  • সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৫৫ পঠিত

 

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রামঃ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা পুলিশের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে হালিশহর থানা প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণ করেন পুলিশ সদস্যরা।

থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সুলতান আহসানের নেতৃত্বে এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা নীরবতা পালন ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান জানান।

এ সময় উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার এসআই মোশারফ, এএসআই রাকিব, জহির, ফয়সাল, বাসেদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ২৬শে মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা করা সকলের দায়িত্ব।

তারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধ নিয়ে জনগণের সেবায় নিয়োজিত থাকাই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

এসময় বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট