1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চোখের দৃষ্টিতে প্রভাব: মোবাইল ফোনে শিশুদের আসক্তি এক নীরব সংকট -আলমগীর আলম আরব আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই, বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত চট্টগ্রাম ইপিজেডের আডমস কেপ কারখানায় ফের আগুন বাঘাইছড়িতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানা বন্ধ, ডিএপিএফসিএলও ঝুঁকিতে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন-১৪৩৩ কমিটি গঠিত

চট্টগ্রামে গাছ কাটতে বাধা দেওয়ায় তরুণীকে হত্যার হুমকি

  • সময় শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৬৯০ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামীর থানা এলাকার আরেফিন নগর বাঁইশ কলোনীতে গাছ কাটতে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে আফরোজা আক্তার (৩১) এক নারীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। গত (২৬ মে) শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। এ বিষয়ে নিজের নিরাপত্তার স্বার্থে বায়েজিদ বোস্তামী থানায় একটি সাধারণ ডায়েরি করেন এই নারী। যার জিডি নং ১৮৭৬।
জিডির উল্লেখ মতে অভিযুক্তরা হলেন- মোঃ রফিক (৫৫) ও তার ছেলে মোঃ রাজু (৩০) এবং স্ত্রী রুজি বেগম (৪৫)।

জানা যায়, অভিযুক্ত ৩ ব্যক্তি জোরপূর্বক গাছ কাটতে আসলে তাতে বাঁধা দেন আফরোজা আক্তার। তখনই তার উপর অভিযুক্ত ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অকথ্য ভাষায় গালাগালি করেন। গালাগাল ও হুমকির একটি ভিডিও আমাদের অফিসে রয়েছে।গালাগালির একপর্যায়ে আফরোজাকে প্রাণনাশের হুমকি দেন ২ নং অভিযুক্ত রাজু।

আফরোজা আক্তার বলেন, আমি আমার জীবনের নিরাপত্তার সাথে থানায় সাধারণ ডায়েরি করেছি। আমি বর্তমানে নিরাপদ নই। তারা যেকোনো সময় আমার উপর সন্ত্রাসী হামলা চালাতে পারে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট