1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বান্দরবানের কৃষি উন্নয়নে এখনই সমন্বিত উদ্যোগ দরকার -সৈয়দ মিয়া হাসান জোয়ারা ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা’র বার্ষিক সভা অনুষ্ঠিত বৃহত্তর সুন্নী জোটের প্রার্থীর নির্বাচনী ইশতেহারে মাও. সোলাইমান ফারুকী মধ্যমপাড়ায় উঠান বৈঠকে ধানের শীষে ভোটের আহ্বান,আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে গণসংযোগ জোরদার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: চট্টগ্রাম-১১ আসনে ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন (আকাশ) চট্টগ্রাম বন্দর সচল রাখতে হার্ডলাইনে সরকার দক্ষিণ হালিশহরে ধানের শীষের সাংগঠনিক শক্তি প্রদর্শন,নির্বাচনী মাঠে গুরুত্বপূর্ণ বার্তা ও গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক চন্দনাইশে হাশিমপুর ধানের শীষ প্রতীকের প্রার্থী জসীম উদ্দীনের সমর্থনে উঠান বৈঠক চট্টগ্রাম বন্দর নিয়ে আন্দোলন থামছেই না সংকট উত্তরণে কোন পথে সমাধান? -আলমগীর আলম। সম্মিলিত ৯৪ ক্রিয়েটার গ্রুপ অফ বাংলাদেশের উদ্যোগে হাস পার্টি, বন্ধুদের আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রামে ত্রিমুখী র‌্যাব-৭ এর অভিযান—গুলির পর্দা ফাঁস,অস্ত্রসহ ছয় সন্ত্রাসী গ্রেফতার

  • সময় শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২১৭ পঠিত

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ সংবাদদাতা

চট্টগ্রামের রাউজান, বায়েজিদ বোস্তামী ও চালিতাতলি এলাকায় সাম্প্রতিক সময়ে সংঘটিত তিনটি গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় পৃথক অভিযান চালিয়ে ছয়জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম, গনমাধ্যমেকে জানানো হয়, এই তিন ঘটনায় রাজনৈতিক সহিংসতা, মাদক ব্যবসায় আধিপত্য বিস্তার এবং ব্যক্তিগত শত্রুতার জটিল সমন্বয় রয়েছে।

তারই ধারাবাহিকতায় র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়—গত ৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর নির্বাচনী গণসংযোগে প্রবেশ করে একদল সশস্ত্র সন্ত্রাসী। জনসমাগমের ভেতর থেকে তারা সরওয়ার হোসেন বাবলার বুকে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায়। এ সময় এরশাদ উল্লাহসহ আরও তিনজন গুলিবিদ্ধ হন।ঘটনাটি এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

এ ঘটনায় জড়িতদের ধরতে গতকাল ৭ নভেম্বর সকাল ৭টায় চান্দগাঁও থানাধীন হাজিরপুল এলাকায় অভিযান চালায় র‌্যাব-৭। এ সময় মো. আলাউদ্দিন ও মো. হেলাল নামের দুই আসামিকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, গত ৬ নভেম্বর রাতে বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলি এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রতিবন্ধী রিকশাচালক মো. ইদ্রিসকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় মূল হোতা হিসেবে শনাক্ত মো. আরমান আলী রাজ (২৭) রউফাবাদ আবাসিক এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ রাত ১২টা ১০ মিনিটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

একই রাতে রাউজান থানার কোয়েপাড়া এলাকায় প্রকাশ্যে গুলিবর্ষণ ও সংঘর্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ নেতা-কর্মী গুলিবিদ্ধ হন। ঘটনার পর সশস্ত্র একটি দল চকবাজার থানার চন্দনপুরা এলাকার একটি ভবনে আশ্রয় নিয়েছে—এমন তথ্যে র‌্যাব-৭ রাত ১টা ৪০ মিনিটে অভিযান চালায়।

অভিযানে গ্রেফতার করা হয়—ইসতিয়াক চৌধুরী অভি (৩৮), মো. জনি (৩৮) ও মাহমুদুল হক জ্যাকি (৩৫)। অভিযান চলাকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনটি ঘটনার সঙ্গে, সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আজ বিঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

র‌্যাব-৭ এর কর্মকর্তা জানান,“চট্টগ্রাম মহানগর ও উপকণ্ঠে সাম্প্রতিক রাজনৈতিক,সহিংসতার ঘটনাগুলোতে যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো সক্রিয় হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত র‌্যাবের এই বিশেষ অভিযান চলবে।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট