1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১ ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী অসহায় ও নিম্ন আয় রোজাদার পরিবারের পাশে প্রয়াস সম্প্রীতি ও বিশ্বশান্তির বার্তায় কক্সবাজার সৈকত থেকে বৌদ্ধ ভিক্ষুদের ঢাকামুখী পদযাত্রা বাঘাইছড়িতে নতুন ডিজাইনে বড়ুয়া ইলেক্ট্রনিক্স শুভ উদ্বোধন বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ফ্রন্টের উদ্যোগে পোপাদিয়ায় ইফতার বিতরণ সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর রমজানের ইফতার, দোয়া মাহফিল ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত পটিয়ায় রমজানে ইফতার ও মাসব্যাপী কোরআন বিতরণ কর্মসূচির উদ্বোধন, মরহুম অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম খাঁন (রহ.) স্মরণে দোয়া চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে বৃহৎ ইফতার মাহফিল: প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান

চট্টগ্রামে পুলিশ বক্সের পাশে মিলল বৃদ্ধের নিথর দেহ

  • সময় বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩৩৫ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার দুই নম্বর গেট এলাকা থেকে অচেনা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (৪ জুন) সকাল ১১টার দিকে পুলিশ বক্সের পেছনে একটি দোকানের সামনের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) হিরু বড়ুয়া বলেন, বৃদ্ধ ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করতেন। তবে গত দুই দিন ধরে তিনি শারীরিকভাবে বেশ অসুস্থ ছিলেন।

পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, বৃদ্ধকে প্রায়ই ফুটপাতে অবস্থান করতে দেখা যেত। অসুস্থ হয়ে পড়ার পর কেউ তাঁর কাছে এগিয়ে না আসায় তিনি সেখানেই মারা যান বলে ধারণা করা হচ্ছে

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট