1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী বন্ধু খুন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় উপদেষ্টার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল উদ্দিন গ্রেপ্তার বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার চট্টগ্রাম জামেয়া মহিলা মাদরাসায় কামিল ও ফাযিলের ছবক প্রদান অনুষ্ঠান-২৬ সম্পন্ন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা সাদিক আব্দুল্লাহ গ্রেফতার

চট্টগ্রামে ফল ও সিলিন্ডার গ্যাস বিক্রি বেশি দামে, ৫ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

  • সময় বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৫ পঠিত

 

মোঃ কায়সার , চট্টগ্রাম প্রতিনিধি।

রমজান মাসের শুরুতেই বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম নগরীতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিক মূল্যে ফল ও সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন ফলমন্ডি এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ ও সহকারী পরিচালক আমিনুল ইসলাম।
অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের হিসাব সংরক্ষণ না করায় মায়াবী ফ্রুটসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা না থাকা ও হিসাব সংরক্ষণ না করায় মেসার্স তুহিন এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে মেসার্স উমাইমা ইন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অননুমোদিত প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে সিয়াম কসমেটিক্সকে ৪ হাজার টাকা এবং অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে হক এন্ড ব্রাদার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ বলেন, রমজান মাসে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কেউ যদি অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করে বা ভোক্তা অধিকার লঙ্ঘন করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট