1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বন্দরটিলায় গণসংহতি আন্দোলনের বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জাসাস এর ইফতার মাহ‌ফি‌লে ভু‌মি ও পার্বত‌্য জেলা বিষয়ক মন্ত্রী ব‌্যা‌রিষ্টার মীর মোহাম্মদ হেলাল উ‌দ্দিন। কেমন রাষ্ট্র চাই’ বইয়ের মোড়ক উন্মোচন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রমজানের তাৎপর্য তুলে ধরলেন বক্তারা ফটিকছড়িতে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণে লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধিদের ঈদ উপহার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু হাটহাজারীতে মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল, সিয়াম সাধনার মাধ্যমে নফল ইবাদতে মনোযোগের আহ্বান পটিয়ায় হযরত মোস্তাক বিল্লাহ (রহ.) স্মরণসভা উপলক্ষে প্রস্তুতি সভা

চট্টগ্রামে সীমা অক্সিজেন কারখানা দূর্ঘটনায় আহতদের মাঝে ফল সামগ্রী বিতরণ করল সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন।

  • সময় মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৩৩৯ পঠিত

চট্টগ্রাম প্রতি‌নি‌ধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন কারখানা দূর্ঘটনায় আহতদের মাঝে বিভিন্ন ফল সামগ্রী বিতরণ করলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
আজ বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কয়েকটি ওয়ার্ডে চিকিৎসাধীন আহতদের ছাড়াও অন্যান্য রোগীদের মাঝে এইসব ফল সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, করোনাকালীন ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা: বিদ্যুৎ বড়ুয়া। তিনি আহত রোগীদের সাথে কুশল বিনিময়কালে তাদের চিকিৎসা কার্যক্রমের খোঁজ খবর নেন।

এসময় উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। গত বছর সিলেটের ভয়াবহ বন্যা দুর্গত মানুষের মাঝে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মাধ্যমে সীমা স্টিলের কয়েক ট্রাক ত্রাণ সহায়তার কথা স্মরণ করে তাঁরা বলেন, বন্যা, অগ্নিকাণ্ড সহ যে কোন প্রাকৃতিক দূর্যোগে অসহায় মানুষের পাশে থাকে সেবা সংগঠনটি।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক মো: শহীদুল ইসলাম, সদস্য সচিব উৎফল বড়ুয়া, সংগঠনের উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম মো: আকরাম হোসেন, সাংবাদিক সরোয়ার আমিন বাবু, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সাবেক সদস্য মামুন চৌধুরী, রানা বড়ুয়া, ডা: বিজয় বড়ুয়া, জামাল উদ্দিন।

উল্লেখ্য, সিলেট ও চট্টগ্রাম দুই জেলার মানুষের মাঝে সম্প্রীতি ও বন্ধুত্ব বৃদ্ধি এবং পর্যটন, ইতিহাস ঐতিহ্য, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি বিশ্ববাসীর কাছে তুলে ধরার পাশাপাশি ২০১৭ সাল থেকে মানবিক সব কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিলেট – চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট