1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১ ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী অসহায় ও নিম্ন আয় রোজাদার পরিবারের পাশে প্রয়াস সম্প্রীতি ও বিশ্বশান্তির বার্তায় কক্সবাজার সৈকত থেকে বৌদ্ধ ভিক্ষুদের ঢাকামুখী পদযাত্রা বাঘাইছড়িতে নতুন ডিজাইনে বড়ুয়া ইলেক্ট্রনিক্স শুভ উদ্বোধন বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ফ্রন্টের উদ্যোগে পোপাদিয়ায় ইফতার বিতরণ সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর রমজানের ইফতার, দোয়া মাহফিল ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত পটিয়ায় রমজানে ইফতার ও মাসব্যাপী কোরআন বিতরণ কর্মসূচির উদ্বোধন, মরহুম অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম খাঁন (রহ.) স্মরণে দোয়া চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে বৃহৎ ইফতার মাহফিল: প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান

চট্টগ্রামে হামলা-ভাঙচুরের ঘটনায় আটক ৮

  • সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৮২ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টারঃ

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে চট্টগ্রামে বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) নগরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (পিআর) মাহমুদা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে সোমবার (৭ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বাটা, কেএফসি, ডুলচে, পিৎজা হাটসহ বেশকিছু প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর হয়েছে। এসব ঘটনায় হওয়া চার মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজ দেখে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

এদিকে লালখান বাজার ও জিইসি মোড়ে ভাঙচুরের ঘটনায় খুলশী থানায় একটি মামলা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব হোসেন।

কোতোয়ালি থানা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার বিকেলে চেরাগী পাহাড় মোড়ে কেএফসি রেস্টুরেন্ট, কাজীর দেউড়ি এসএস খালেদ রোডে ব্র্যাক লার্নিং সেন্টার, ব্র্যাক ব্যাংকের সামনের অংশে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে করা মামলায় ওই ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট