1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালুরঘাট বেতার কেন্দ্রে স্মৃতি জাদুঘর নির্মাণের উদ্যোগ চট্টগ্রাম বন্দরে রাশিয়ান নৌবাহিনীর দুই জাহাজের শুভেচ্ছা সফর যে জাতি ইতিহাস ভুলে যায়, তার অস্তিত্ব টিকে থাকেনা: সংস্কৃতি প্রতিমন্ত্রী সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় লেডি বাইকারের মৃত্যু সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন? মানিকগঞ্জে ক্ষোভ সাতকানিয়ায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের বার্ষিক সভা সম্পন্ন অনাথ শিশুদের পাশে ঈদ: চট্টগ্রাম ডিসির ব্যতিক্রমী মানবিক উদ্যোগ সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: সমস্যার কারণ ও উত্তরণের পথ চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হলেন জোরারগঞ্জ থানার আব্দুল্লাহ আল হারুন

  • সময় সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৩০১ পঠিত

 

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পেয়েছেন জোরারগঞ্জ থানার ওসি আব্দুল্লাহ আল হারুন। গতকাল (২ জুন-২০২৪) বিকেলে চট্টগ্রাম জেলার সিভিক সেন্টারে মাসিক কল্যাণ ও আইনশৃঙ্খলা সভায় তার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা সনদ তুলে দেন জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্। তিনি টানা দুইবার শ্রেষ্ঠ ওসি হওয়ার গৌরব অর্জন করেন।

জানা গেছে, গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য জব্দ, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার এবং উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক কাজের মূল্যায়নের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ ওসি হিসেবে এই পুরস্কার দেওয়া হয় তাঁকে।

ওসি আব্দুল্লাহ আল হারুন বলেন, এবারের ক্রাইম কনফারেন্স নিঃসন্দেহে আমার জন্য ছিল ব্যতিক্রম এবং অনেক আনন্দের। সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতে শ্রেষ্ঠ ওসি হিসেবে আমাকে মনোনীত করায় উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। একই সাথে আন্তরিক ধন্যবাদ জানাই জোরারগঞ্জ থানার সকল পুলিশ সদস্যকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট