1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে ইসলাম প্রচারে আউলিয়ায়ে কেরামের অবদান ও মাজার ভাঙার অশুভ প্রবণতা জয়পুরহাট সরকারি কলেজে অনার্স ফরম পূরণ ফি নিয়ে বৈষম্যের অভিযোগ, নাগরিক ছাত্র ঐক্যের প্রতিবাদ স্বামীর মৃত্যুর ২৬ ঘণ্টার ব্যবধানে স্ত্রীরও মৃত্যু, শোকে স্তব্ধ রাঙ্গুনিয়ার পরিবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ১৬৮ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা। জেলা গোয়েন্দা শাখা ও বিশেষ শাখার কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত নান্দনিক চট্টলা ” কর্তৃক আয়োজিত ‘মা দিবস ম্মরণে, আলোকিত মা সম্মাননা প্রদান, গুণীজন সংবর্ধনা, ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের ৪ প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্যু এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিনিধি দলের ঢাকাস্থ রাশিয়ান কালচারাল হাউস পরিদর্শন। প্রয়াস এর বোর্ড সভা অনুষ্ঠিত রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার এমপিএইচএফ উপদেষ্টা নির্বাচিত কবিতা: হাম -মোঃ ওসমান হোসেন সাকিব

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় কার্পেট উপহার প্রদান

  • সময় শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৩৮ পঠিত

 

শহিদুল ইসলাম, প্রতি‌বেদক:

‘মানুষ মানুষের জন্য’ এ প্রতিপাদ্যে গড়ে ওঠা মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখার উদ্যোগে ও সিলেটের হাজী চাঁন্দ আলী ফাউন্ডেশনের সহযোগিতা ১৮ মার্চ বুধবার, বিকাল ৪টায় নগরীর চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সংলগ্ন মহিউস্সুন্নাহ মাদরাসা, হেফজখানা ও এতিমখানার কোরআন শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উন্নতমানের কার্পেট উপহার প্রদান করা হয়।

এ উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজের সভাপতিত্বে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট মানবাধিকার, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক মোস্তফা আলম মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও সদরঘাট থানা বিএনপি’র সদস্য সচিব মোহাম্মদ কাওসার হোসেন বাবু। সংগঠনের সাংগঠনিক সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব এম নুরুল হুদা চৌধুরী, বিশিষ্ট শ্রমিকনেতা মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, নজিব চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন সামাজিক দায়বদ্ধতায় ও মানবিক উৎকর্ষতায় সৃজনশীল বহুমুখী কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন পবিত্র কোরআন হেফজকারী শিক্ষার্থীদের সুবিধার্থে কার্পেট বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে, যা অত্যন্ত প্রশংসার।

বক্তারা আরো বলেন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সংলগ্ন মাদরাসাটির স্থান হওয়ার পরও উন্নয়ন ও অগ্রগতির দিক থেকে মাদরাসাটি পিছিয়ে। মাদরাসার উন্নয়নে ও শিক্ষার্থীদের আধুনিকায়নে সরকারি-বেসরকারিসহ দানশীল ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। আলোচনা সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ মাহামুদুল হকের হাতে কার্পেট তুলেদেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট