1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ৮ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার চন্দনাইশে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি অনুষ্ঠান এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে কোমল পানীয় ও টিস্যু বিতরণ ঈমান-আক্বিদা, নামাজ ও কালেমা শুদ্ধ করার লক্ষ্যেই দা’ওয়াতে খায়র পরিচালিত হয়: মুফতি অসিয়র রহমান আলকাদেরী এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্ট কার্য-নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইসলামে বৃক্ষরোপনের গুরুত্ব ও পরিবেশ সংরক্ষণ -মহিউদ্দীন কাদের ফটিকছড়ি উত্তর উপজেলা ঘোষণাকে স্বাগত জানিয়ে ভূজপুরে আনন্দ মিছিল ও শোকরানা মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীতে ১২০০ কৃষকের মাঝে আমন ধান বীজ ও সার বিতরণ বোয়ালখালীতে মৎস্যচাষিদের মাঝে চাষ উপকরণ বিতরণ

ঈদকে ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, র‍্যাবের টহল বৃদ্ধি

  • সময় শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৮৭ পঠিত

 

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম মহানগরী ও আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব-৭। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখা এবং নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
র‍্যাব সূত্র জানায়, নগরের অলংকার মোড়, একে খান বাসস্ট্যান্ড এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন জনবহুল এলাকায় বিশেষ নজরদারি রাখা হচ্ছে। এসব এলাকায় নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ডাকাতি, ছিনতাই, চুরি, ‘মলম পার্টি’ ও ‘অজ্ঞান পার্টি’র মতো অপরাধ প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া ঈদযাত্রাকে কেন্দ্র করে বাসের টিকিট সিন্ডিকেট, কালোবাজারি এবং অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধেও মাঠে কাজ করছে র‍্যাব।
র‍্যাব কর্মকর্তারা বলেন, ঈদের সময় নগরের অনেক বাসাবাড়ি ও বিপণিবিতান ফাঁকা হয়ে যায়। এ সুযোগে অপরাধ বা নাশকতা ঠেকাতে বিভিন্ন এলাকায় টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে র‍্যাব বলছে, ভ্রমণের সময় অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করা এবং অজ্ঞান পার্টি সম্পর্কে সচেতন থাকা জরুরি।
ঈদ জামায়াতকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা বা গুজব প্রতিরোধেও প্রস্তুত রয়েছে র‍্যাব-৭। একই সঙ্গে ঈদের পর বিনোদনকেন্দ্র, পার্ক ও জনসমাগমস্থলেও নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে সংস্থাটি।
র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম মোজাফ্ফর হোসেন বলেন, ঈদকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে র‍্যাব সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। যে কোনো ধরনের অপরাধ বা নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট