1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১ ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী অসহায় ও নিম্ন আয় রোজাদার পরিবারের পাশে প্রয়াস সম্প্রীতি ও বিশ্বশান্তির বার্তায় কক্সবাজার সৈকত থেকে বৌদ্ধ ভিক্ষুদের ঢাকামুখী পদযাত্রা বাঘাইছড়িতে নতুন ডিজাইনে বড়ুয়া ইলেক্ট্রনিক্স শুভ উদ্বোধন বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ফ্রন্টের উদ্যোগে পোপাদিয়ায় ইফতার বিতরণ সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর রমজানের ইফতার, দোয়া মাহফিল ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত পটিয়ায় রমজানে ইফতার ও মাসব্যাপী কোরআন বিতরণ কর্মসূচির উদ্বোধন, মরহুম অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম খাঁন (রহ.) স্মরণে দোয়া চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে বৃহৎ ইফতার মাহফিল: প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম

  • সময় শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৪৭৭ পঠিত

সুমন চৌধুরী
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। ২১ জুন’২৫ ইং তারিখ চট্টগ্রাম জেলার মাসিক কল্যাণ সভায় চলতি সালের মে মাসের সার্বিক কর্ম মূল্যায়নে পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ‘ক’ শ্রেণীতে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করেন বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলামকে। তাহাছাড়া বিভিন্ন ক্যাটাগরীতে একই থানার আরো তিন কর্মকর্তাকে পুরস্কৃত করেন। যার মধ্যে মাদক উদ্ধার কার্যক্রমে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন এসআই মোঃ জামাল হোসেন, অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনায় শ্রেষ্ঠ এসআই হয়েছেন মোঃ জামাল হোসেন, ওয়ারেন্ট তামিল কার্যক্রমে শ্রেষ্ঠ হয়েছেন এএসআই মোহাম্মদ লুৎফর রহমান, সিডিএমএস মামলার নিষ্পত্তিতে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন রুবেল চন্দ্র সিংহ।
বাঁশখালী থানার এই ধারাবাহিক সফলতা থানার প্রতিটি সদস্যের নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনসেবার অঙ্গীকারের প্রতিফলন। এই অর্জন বাঁশখালী থানার সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনগণের আস্থাও বৃদ্ধি করবে। মাদক ও অস্ত্র উদ্ধারে ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ওসি সাইফুল ইসলাম সহ বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ অফিসাররা। একিই সাথে ওসি সাইফুল ইসলাম তার সৃজনশীল কাজের যথার্থ মূল্যায়নপুর্বক তার ভাল কাজের স্বিকৃতিস্বরুপ শ্রেষ্ঠত্বের স্বিকৃতি প্রদানের জন্য চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) সহ সংশ্লিষ্ঠ সকল উর্দ্ধতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট